# Asianpostus ## Posts - [নিউজার্সি ষ্টেট বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলীর স্বদেশ গমণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।](https://asianpostus.com/archives/6650): নিউজার্সি ষ্টেট বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলীর স্বদেশ গমণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। *********************************************************************** বাংলদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিউজার্সি ষ্টেট (নর্থ) ইউএসএ’র আয়োজনে নিউজার্সি ষ্টেট বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষে কাজ করার লক্ষে স্বদেশ গমণ উপলক্ষে গত ৩রা জানুয়রি ২০২৬ প্যাটারসনস্থ বিএনপির স্থায়ী কার্যালয়ে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছেন, সভায় সৈয়দ জুবায়ের আলীর বিদায় সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন নিউজার্সি ষ্টেট বিএনপির প্রধান উপদেষ্ঠা আলাউর খন্দকার, সভাপরিচালনা করেন সাধারণ সম্পাদক হোসেন পাঠান বাচ্ছু। সভার শুরুতে কালামে পাক থেকে তিলাওত করেন নিউজার্সি বিএনপির সহ সভাপতি মোহাম্মদ খলিল, মো্নাজাত পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সৈয়দ খুবায়েব আলী, […] - [মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত](https://asianpostus.com/archives/6647): বাংলদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিউজার্সি ষ্টেট (নর্থ) ইউএসএ’র আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্বার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়।শুরুতে কালামে পাক থেকে তিলাওত করেন নিউজার্সি বিএনপির সহ সভাপতি মোহাম্মদ খলিল, মো্নাজাত পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সৈয়দ খুবায়েব আলী, বক্তব্য রাখেন , নিউজার্সি ষ্টেট বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী নিপন, জাতীয় পার্টি (জাফর) নেতা ফজলে মওলা চৌধুরী ফোয়াদ, নিউজার্সি ষ্টেটের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জয়নুল হক, প্যাটারসন সিটি বিএনপির সভাপতি মাছুম চৌধুরী, সিনিয়র সহ সভাপতি আমির উদ্দিন, সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, ষ্টেট বিএনপির […] - [স্বজনহারা শিশুদের পাশে মানবিক ডিসি](https://asianpostus.com/archives/6644): চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়কের পাশে কনকনে শীতের মধ্যে উদ্ধার হওয়া দুই শিশুর ভবিষ্যৎ পুনর্বাসনের পরিকল্পনা করতে গিয়ে নগরের খুলশী এলাকায় অবস্থিত উপলব্ধি ফাউন্ডেশন সম্পর্কে প্রথমবার জানতে পারেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। শিশুদের পুনর্বাসনের উপযুক্ত স্থান খুঁজতে গিয়ে জেলা প্রশাসকের নজরে আসে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। বিষয়টি বিস্তারিতভাবে জানার আগ্রহ থেকে তিনি শনিবার (৩ জানুয়ারি) উপলব্ধি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ ইজাবুর রহমান এবং ব্যবস্থাপক শেলী রক্ষিতকে নিজ কার্যালয়ে আমন্ত্রণ জানান। জাতীয় নির্বাচনের প্রস্তুতিমূলক কাজে চরম ব্যস্ততার মধ্যেও জেলা প্রশাসক প্রায় আধা ঘণ্টা সময় নিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম সম্পর্কে অবগত হন। আলোচনা শেষে সেদিনই […] - [এবার লাতিন আমেরিকার ৩ দেশকে হুমকি দিলেন ট্রাম্প](https://asianpostus.com/archives/6641): আন্তর্জাতিক ডেস্কঃ ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণের পর লাতিন আমেরিকার আরও ৩ দেশকে সামরিক অভিযানের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশগুলো হলো মেক্সিকো, কলম্বিয়া এবং কিউবা। শনিবার শেষ রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্টের সরকারি বাসভবনের শয়নকক্ষ থেকে তুলে এনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে নিয়ে আসা হয় প্রেসিডেন্ট মাদুরো এবং সিলিয়াকে। বর্তমানে তারা নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে আছেন। মাদুরোকে সস্ত্রীক যুক্তরাষ্ট্রে নিয়ে আসার কয়েক ঘণ্টা টেলিফোনে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ভেনেজুয়েলার পর মেক্সিকো, কলম্বিয়া এবং কিউবাতে সামরিক অভিযান চালাতে পারে মার্কিন বাহিনী। সবার আগে তিনি নিয়েছেন কলম্বিয়ার নাম। […] - [ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৮০](https://asianpostus.com/archives/6638): আন্তর্জাতিক ডেস্কঃ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের হামলায় হতাহতের সংখ্যা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। গত শনিবার মধ্যরাতে দেশটির রাজধানী কারাকাসসহ বিভিন্ন জায়গায় হামলা চালায় মার্কিন সেনারা। সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ভেনেজুয়েলার এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে এখন ৮০-তে দাঁড়িয়েছে। নিহতের মধ্যে সেনার পাশাপাশি বেসামরিক মানুষও আছেন। মাদুরোকে আটকের সময় ভেনেজুয়েলার বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বোমা হামলা চালায় মার্কিন বিমানবাহিনী। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের আটকের ঘটনায় ইহুদিবাদীরা পরোক্ষভাবে কাজ করেছে। মাদুরোকে আটকের সময় কিউবার ৩২ সেনা ও গোয়েন্দাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের সময় কিউবার সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা […] - [‘যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয়’](https://asianpostus.com/archives/6635): আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে বসবাসরত বিদেশি অভিবাসীদের কত শতাংশ সরকারি সহায়তা নেয় সেটির একটি তালিকা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে দেখা গেছে দেশটিতে যত বাংলাদেশি পরিবার থাকে তাদের ৫৪ শতাংশেরও বেশি সহায়তা নেন। স্থানীয় সময় রোববার (৪ জানুয়ারি) সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে ১২০টি দেশ ও অঞ্চলের তালিকা প্রকাশ করেছেন ট্রাম্প। সেখানে ভারত বাদে দক্ষিণ এশিয়ার সব দেশের নাম আছে। ভারতের নাম কেন রাখা হয়নি সেটি স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র অভিবাসীদের বিভিন্নভাবে সহায়তা করে থাকে। এরমধ্যে খাদ্য, সরকারি স্বাস্থ্য এবং ঘর ভাড়ার জন্য সরকার সহায়তা দেয়। এরমধ্যে সবচেয়ে বেশি (৮১ দশমিক ৪ শতাংশ) সহায়তা নেয় ভুটানের অভিবাসী পরিবারগুলো। দ্বিতীয় সর্বোচ্চ ইয়েমেন (৭৫ […] - [মাদুরোকে আটকের পর বিশ্বব্যাপী তেলের দামে পতন](https://asianpostus.com/archives/6631): আন্তর্জাতিক ডেস্কঃ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্সের সেনারা আটকের পর থেকে তেলের দাম কমছে। আজ সোমবার (৫ জানুয়ারি) বিশ্ববাজারে তেলের দরপতন হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। গত শনিবার মধ্যরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে সেখান থেকে মাদুরোকে ধরে নিউইয়র্কে নিয়ে এসেছে মার্কিন সেনারা। বিশেষজ্ঞরা বলেছেন, ভেনেজুয়েলার তেল রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার যে সমস্যার সৃষ্টি হচ্ছে, সেটি বিশ্বের অন্যান্য জায়গার সরবরাহ থেকে খুবই সহজেই কাটিয়ে তোলা যাবে। তেলের দাম কমলেও সোনা, রুপাসহ অন্যান্য দামি ধাতবের দাম বেড়েছে। কারণ বিনিয়োগকারীরা এখন এসব ধাতুর দিকে ঝুঁকছেন। তাদের কাছে সোনা হলো সবেচেয়ে নিরাপদ। যেখানে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা নেই। বিবিসি জানিয়েছে, সোনার […] - [যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক চাইলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট](https://asianpostus.com/archives/6628): আন্তর্জাতিক ডেস্কঃ আগের কঠোর অবস্থান থেকে সরে গিয়ে যুক্তরাষ্ট্রে ক্ষমতাসীন ট্রাম্প প্রশাসনের সহযোগিতামূলক সম্পর্ক চেয়েছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ। গতকাল রোববার ট্রাম্পের হুমকির পর কার্যত সুর নরম করেছেন তিনি। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে দেলসি রদ্রিগুয়েজ বলেন, “ভেনেজুয়েলা এবং ভেনেজুয়েলার জনগণের উন্নয়নের স্বার্থে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিতভাবে ‘এজেন্ডা অব কো-অপারেশন’ কর্মসূচি গ্রহণ করতে চাই। এই কর্মসূচির মূল লক্ষ্য হবে আন্তর্জাতিক আইন ও ফ্রেমওয়ার্ক সম্পূর্ণভাবে মেনে পারস্পরিক উন্নয়ন।” বিবৃতিতে দেলসি রদ্রিগুয়েজ আরও বলেন, “ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র এবং আমেরিকা অঞ্চলের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও সম্মানজনক সম্পর্ক বজায় রাখতে চায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে বলছি, আমাদের দেশ এবং জনগণ শান্তি […] - [ভেনেজুয়েলার পর ইরানে ‘কঠিন হামলার’ হুমকি ট্রাম্পের](https://asianpostus.com/archives/6622): আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে লেবানন ও ফিলিস্তিনের পশ্চিম তীরের সঙ্গে ‘যুগপৎ’ যুদ্ধের জন্যও পূর্ণ প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফকে এই নির্দেশনা দেওয়া হয়েছে তেল আবিবের সর্বোচ্চ সামরিক ও রাজনৈতিক পর্যায় থেকে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইসরায়েলের সামরিক সূত্রের বরাতে জানা গেছে, আইডিএফের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়া’য়াল জামির চার বছর মেয়াদি একটি বিস্তৃত সামরিক পরিকল্পনা গ্রহণ করেছেন। এই পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো ইরানকে কেন্দ্র করে পূর্ণাঙ্গ যুদ্ধ প্রস্তুতি। পরিকল্পনায় একই সঙ্গে লেবানন, পশ্চিম তীর ও ইরানকে ঘিরে একাধিক ফ্রন্টে […] - [বাবাকে তুলে নেওয়ার ঘটনায় মাদুরোপুত্রের হুংকার](https://asianpostus.com/archives/6618): আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দেশটির বাইরে নিয়ে যাওয়ার ঘটনায় প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন তার ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা। এক ভিডিওবার্তায় তিনি ভেনেজুয়েলার জনগণকে রাজপথে নামার আহ্বান জানান। মার্কিন বাহিনী বিশেষ অভিযান চালিয়ে তার বাবাকে ক্ষমতাচ্যুত করে নিউইয়র্কের একটি কারাগারে পাঠানোর পর এই বার্তা দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ৩৫ বছর বয়সী মাদুরো গুয়েরা বলেন, “আপনারা আমাদের রাজপথে দেখতে পাবেন, জনগণের পাশে দাঁড়িয়ে থাকতে দেখবেন, মর্যাদার পতাকা উড়াতে দেখবেন। তারা আমাদের দুর্বল দেখতে চায়, কিন্তু আমরা কোনো দুর্বলতা দেখাব না।” বার্তা সংস্থা এএফপিকে গুয়েরার সহযোগীরা ভিডিওবার্তাটির সত্যতা নিশ্চিত করেছেন। প্রেসিডেন্ট মাদুরো কারাকাসে সুরক্ষিত […] - [ভারতের উত্তর প্রদেশে নাগরিকত্ব যাচাইয়ে আজব পদ্ধতি](https://asianpostus.com/archives/6615): আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর প্রদেশ রাজ্যের গাজিয়াবাদে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সন্দেহভাজন তথাকথিত ‘অবৈধ বাংলাদেশি’ শনাক্ত করতে পুলিশের পিঠে মোবাইল ফোন ঠেকিয়ে পরীক্ষা করার ভিডিও সম্প্রতি প্রকাশ্যে আসে। পুলিশ দাবি করছে, যন্ত্রের তথ্য অনুযায়ী ওই ব্যক্তি ভারতীয় নন, বরং বাংলাদেশি। তবে ওই যুবক দাবি করেছেন, তিনি বিহারের আরারিয়ার বাসিন্দা। ঘটনাটি ঘটেছে কৌশাম্বি থানা এলাকার ভোভাপুরের পাশের একটি বস্তিতে। ২৩ ডিসেম্বরের এই ঘটনা সম্প্রতি আলোচনায় এসেছে। ভিডিওতে দেখা যায়, কৌশাম্বী থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) অজয় শর্মা যুবকের পিঠে নিজের মোবাইল ফোন ঠেকিয়ে তাকে জিজ্ঞেস করছেন নাগরিকত্ব বিষয়ে। ভিডিও ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষ এবং সমাজকর্মীরা পুলিশের এই পদ্ধতির তীব্র সমালোচনা […] - [ট্রাম্পের নজর ভেনেজুয়েলার তেলভাণ্ডারে](https://asianpostus.com/archives/6612): আন্তর্জাতিক ডেস্কঃ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, এখন থেকে ভেনেজুয়েলার রাষ্ট্রক্ষমতা ও জ্বালানি তেলের ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। তিনি আরও জানিয়েছেন, মার্কিন কম্পানিগুলো ভেনেজুয়েলার তেল উত্তোলনে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। মাদুরোকে আটক করার ক্ষেত্রে ট্রাম্প যে অভিযোগটি করে আসছিলেন তা হচ্ছে—যুক্তরাষ্ট্রে মাদক ও অস্ত্র পাচার করছে তাঁর প্রশাসন। কিন্তু আটক করার পর ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তাঁর আসল লক্ষ্য ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডার। এর সঙ্গে রয়েছে গ্যাস, যা মার্কিন শক্তি ও বাণিজ্য নীতিতে গুরুত্বপূর্ণ। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসন (EIA) অনুযায়ী, ভেনেজুয়েলার তেল […] - [ভোররাতে সিলেটজুড়ে ভূমিকম্প, আতঙ্কে ঘর ছাড়েন মানুষ](https://asianpostus.com/archives/6609): সিলেট সংবাদদাতাঃ সিলেট ও আশপাশের এলাকায় ভোররাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য এই কম্পন অনুভূত হয়। হঠাৎ এই ভূকম্পনে অনেক মানুষ ঘুম থেকে জেগে ওঠেন এবং আতঙ্কে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড়, শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলাসহ সিলেটের বিভিন্ন স্থানে ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে বলে স্থানীয়রা জানান। প্রত্যক্ষদর্শীদের মতে, কম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী হলেও তা স্পষ্টভাবে অনুভূত হয়েছে। ভূমিকম্পের সময় ঘরে অবস্থানরত অনেকেই হালকা দুলুনির মতো অনুভূতি পান। কয়েকজন জানান, জানালা ও সিলিং ফ্যান কেঁপে ওঠে। কেউ কেউ বলেন, হঠাৎ […] - [একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট: বৈধতা চ্যালেঞ্জ করে রিট](https://asianpostus.com/archives/6605): অনলাইন রিপোর্টারঃ একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টে এই রিট দায়ের করেন আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। রিটের মাধ্যমে আবেদনকারীরা দাবি করেছেন, একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়া সংবিধান ও নির্বাচনী বিধিমালার পরিপন্থী। এ রিটের পরিপ্রেক্ষিতে ভোট ও গণভোটের তফসিল নিয়ে রাজনৈতিক ও আইনগত আলোচনা তীব্র হয়ে উঠেছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, যদি একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হয়, তা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও ভোটারদের অধিকারকে প্রভাবিত করতে পারে। এদিকে, নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন প্রক্রিয়া সোমবার থেকে শুরু হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে […] - [আসন্ন নির্বাচনের পরিবেশ সন্তোষজনক: সিইসি](https://asianpostus.com/archives/6602): অনলাইন রিপোর্টারঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সন্তোষজনক রয়েছে। সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশের সময় তিনি আপিল বুথ পরিদর্শন শেষে এ কথা বলেন। সিইসি বলেন, “সবার সহযোগিতা থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। বর্তমান পরিস্থিতি সন্তোষজনক।” এদিকে, রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন আজ থেকে শুরু হয়েছে নির্বাচন কমিশনে। আপিল শুনানি আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে নির্ধারিত সিরিয়াল অনুযায়ী শুনানি অনুষ্ঠিত হবে। পরিস্থিতি ও আপিলের সংখ্যা অনুযায়ী […] - [বছরের প্রথম সেঞ্চুরি রুটের, পন্টিংকে ছুঁয়ে শচীনের পথে](https://asianpostus.com/archives/6599): ক্রীড়া ডেস্ক ইংল্যান্ডের অধিনায়ক জো রুট আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শের অপেক্ষায় রয়েছেন। অস্ট্রেলিয়ায় চলমান অ্যাশেজ সিরিজে চলতি বছরের প্রথম সেঞ্চুরিতে রিকি পন্টিংকে ছুঁয়ে গেলেন রুট। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় সেঞ্চুরি করার মাধ্যমে রুট তার ক্যারিয়ারের ৪১তম শতক পূর্ণ করেছেন। রুটের এই সেঞ্চুরি দিয়ে তিনি আন্তর্জাতিক টেস্টে সর্বকালের শীর্ষ সেঞ্চুরিয়ানের তালিকায় তিন নম্বরে উঠে এলেন। ১৬৩ ম্যাচ খেলে রুট পন্টিংয়ের (১৬৮ ম্যাচ) কাছাকাছি পৌঁছেছেন। এই তালিকায় তার উপরে কেবল জ্যাকস ক্যালিস ও শচীন টেন্ডুলকার রয়েছেন। রুটের টেস্ট অভিষেক হয়েছিল ২০১২ সালের ডিসেম্বরে নাগপুরে ভারতের বিপক্ষে। পরবর্তী পাঁচ বছরে তিনি ২৪টি সেঞ্চুরি করে নিজেকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। ৩৫ […] - [রূপপুর গ্রিন সিটি থেকে রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার](https://asianpostus.com/archives/6596): অনলাইন ডেস্কঃ পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রিন সিটি আবাসিক ভবন থেকে এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি রোববার (৪ জানুয়ারি) সকালে ঘটে। স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, গ্রিন সিটি আবাসিক ৮ নম্বর ভবনের ৩য় তলার ৩১ নম্বর কক্ষে এটমটেক এনার্গো কোম্পানির কর্মী রাইবাকভ মাকসিম (৩০) নিথর অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন তার রুমমেট ফ্রোলিওভ। ফ্রোলিওভ নিজেও রাশিয়া থেকে ছুটি কাটিয়ে ফেরেন এবং ঘরে ঢুকে এই দৃশ্য দেখেন। এরপর তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি কোম্পানির কর্তৃপক্ষকে জানান। খবর পাওয়ার পর কোম্পানির সিকিউরিটি টিম, একজন রাশিয়ান চিকিৎসক এবং ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা […] - [এবার কলম্বিয়া ও কিউবায় সরকার পতনের হুঁশিয়ারি ট্রাম্পের](https://asianpostus.com/archives/6593): আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হুমকি দিয়েছেন এবং কিউবার সরকারের দ্রুত পতনের আশঙ্কা প্রকাশ করেছেন। এ মন্তব্য এসেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বন্দি করার ঘটনাকে কেন্দ্র করে, যা মার্কিন প্রশাসনের উদ্যোগে পরিচালিত হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার গভীর রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ভেনেজুয়েলা অত্যন্ত দুর্বল অবস্থায় আছে। কলম্বিয়ার পরিস্থিতিও নাজুক; দেশটি এমন এক দুর্বল নেতৃত্বে পরিচালিত হচ্ছে—যিনি কোকেন তৈরি ও মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন। আমি বলছি, এটি খুব বেশিদিন সম্ভব হবে না।” কলম্বিয়ায় মার্কিন অভিযানের কোনো পরিকল্পনা আছে কি না—এমন […] - [কারাকাসে মার্কিন হামলায় কিউবার ৩২ যোদ্ধা নিহত](https://asianpostus.com/archives/6590): আন্তর্জাতিক ডেস্কঃ কারাকাসে মার্কিন সামরিক বাহিনীর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করার অভিযানের সময় কিউবার ৩২ জন যোদ্ধা নিহত হয়েছে। কিউবা সরকার সোমবার এ তথ্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কিউবায় সামরিক হস্তক্ষেপের দরকার নেই, দেশটি নিজেই পতনের মুখে রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা জানিয়েছে, হাভানা রোববার জানিয়েছে, নিহত কিউবান যোদ্ধাদের সম্মানে ৫ ও ৬ জানুয়ারি দুই দিনের শোক পালন করা হবে। পরে অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করা হবে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রেনসা লাতিনা জানিয়েছে, নিহতরা ভেনেজুয়েলা সরকারের অনুরোধে সামরিক মিশনে অংশ নিয়েছিলেন। “তীব্র প্রতিরোধের সময় তারা আক্রমণকারীদের সঙ্গে সরাসরি সংঘর্ষে বা স্থাপনায় বোমা হামলায় প্রাণ হারিয়েছেন,” সংস্থাটি উল্লেখ করেছে। […] - [প্রসপেক্ট পার্ক বরোর কাউন্সিলর আনন্দ শাহের শপথ গ্রহণ ।](https://asianpostus.com/archives/6584): সম্ভাবনার ওপারে শীর্ষক প্রসপেক্ট পার্ক বরোর কাউন্সিল ২০২৬ এর শপথ গ্রহণ অনুষ্ঠান শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬ অনুষ্ঠিত হয়। দুপুর ১২:০০ টায় প্রসপেক্ট পার্ক স্কুল নং ১ বরো অফ প্রসপেক্ট পার্কের ২০২৬ সালের কাউন্সিল সভা এবং শপথ ​​গ্রহণ অনুষ্ঠান জাতীয় পতাকা স্যালুট প্রদর্শন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয়। হল ভর্তি আমন্ত্রিত অতিথিদের সামনে মেয়র খায়রুল্লাহ সদ্য নির্বাচিত কাউন্সিলর-আনন্দ শাহের শপথ গ্রহণ ও কাউন্সিলর-মোহাম্মদ হোসেনের শপথ গ্রহণ পরিচালনা করেন। কাউন্সিল ম্যান আনান্দ শাহ শপথ গ্রহনের সময় তার পরিবারের সদস্য উপস্থিত ছিলেন। প্রসপেক্ট পার্ক সিটির বার বার বিজয়ী কাউন্সিল ম্যান আনান্দ শাহ কমিউনিটির সর্বমহলে পরিচিত এবং জনপ্রিয়। সবসসময় কমিউনিটি অনুষ্ঠানে নিজেকে সস্পুক্ত […] - [যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরোর বিচার হবে, ভেনেজুয়েলায় হয়ত আর হামলা হবে না](https://asianpostus.com/archives/6580): আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সিনেটর মাইক লি জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন। মার্কো রুবিও তাকে জানিয়েছিলেন, যেহেতু মাদুরোকে আটক করা হয়েছে, তাই ভেনেজুয়েলায় আর কোনো হামলা চালানো হবে না। আটককৃত মাদুরোকে যুক্তরাষ্ট্রের আদালতে বিচার করা হবে। মার্কো রুবিও দাবি করেছেন, মাদুরোর গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করতে গিয়েই ভেনেজুয়েলায় মধ্যরাতে বিস্ফোরণ ও হামলা চালানো হয়। সিনেটর মাইক লি এক্স মাইক্রো ব্লগিং সাইটে লিখেছেন, “মার্কো রুবিও ধারণা দিয়েছেন, যেহেতু মাদুরো এখন যুক্তরাষ্ট্রের হাতে, তাই ভেনেজুয়েলায় আর কোনো হামলা হবে না।” যুক্তরাষ্ট্রের অভিযোগ, মাদুরো ভেনেজুয়েলায় একটি মাদক সাম্রাজ্য চালায়, যেখানে তিনি মাদক উৎপাদন করে তা […] - [ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হামলা ও মাদুরোর আটক: বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিক্রিয়া](https://asianpostus.com/archives/6577): আন্তর্জাতিক ডেস্কঃ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক হামলার পর প্রতিবেশী দেশগুলো এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মিত্ররা তাৎক্ষণিকভাবে নিন্দা জানিয়েছে। স্পেন শান্তিপূর্ণ সমাধানের জন্য মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। এ ছাড়া বিশ্বের নানা দেশের রাজনৈতিক ও কূটনৈতিক নেতারা এ ঘটনায় তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের বাহিনী মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশছাড়া করেছে। তবে ভেনেজুয়েলা সরকার এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এটিকে ওয়াশিংটনের ‘চরম গুরুতর সামরিক আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে এবং জরুরি অবস্থা জারি করেছে। কারাকাসের ঘনিষ্ঠ কয়েকজন নেতাও মার্কিন পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন। বিভিন্ন দেশের প্রতিক্রিয়া: ইরান:তেলসমৃদ্ধ ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র ইরান এই সামরিক হামলাকে ‘কঠোর নিন্দা’ জানিয়েছে […] - [ভেনেজুয়েলায় মার্কিন বিমান হামলা, জরুরি অবস্থা জারি](https://asianpostus.com/archives/6574): আন্তর্জাতিক ডেস্কঃ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন বিমান হামলার খবর পাওয়া গেছে, যা দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সংঘটিত হয়েছে। হামলার প্রেক্ষিতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। আল জাজিরার এক প্রতিবেদক জানিয়েছেন, শহরের আকাশে ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে এবং একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রয়টার্স সংবাদ সংস্থাও জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোরে কারাকাসে জোরালো বিস্ফোরণের মতো শব্দ শোনা গেছে, যা প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ ধরা পড়েছে। একাধিক ফুটেজে দেখা গেছে, শহরের আকাশে নিচুভাবে উড়ছে বিমান এবং বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতির চিহ্ন লক্ষ্য করা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার প্রধান লক্ষ্য […] - [ইরানের সঙ্গে যুদ্ধের আশঙ্কা, সেনা প্রস্তুতি জোরদার ইসরায়েলের](https://asianpostus.com/archives/6571): আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কায় সেনাবাহিনীর প্রস্তুতি জোরদার করছে ইসরায়েল। দেশটির গণমাধ্যমের বরাতে জানা গেছে, সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রতিরক্ষা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হচ্ছে। শুক্রবার (২ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আঞ্চলিক উত্তেজনা ও ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলো। ইসরায়েলি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ইরানের ভেতরে চলমান বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতা দেশটির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এই পরিস্থিতিতে অভ্যন্তরীণ চাপ কমাতে তেহরান বাইরে শক্তি প্রদর্শনের পথ বেছে নিতে পারে—এমন আশঙ্কা করছে ইসরায়েল। বিশেষ করে সীমিত পরিসরে হলেও ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি উড়িয়ে দিচ্ছে না তারা। প্রতিবেদনে আরও […] - [‘থানা পুড়িয়েছি’—ওসিকে হুমকি দিয়ে আলোচনায় ছাত্রনেতা](https://asianpostus.com/archives/6568): অনলাইন ডেস্কঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদী হাসানের বিরুদ্ধে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানার ভেতরে ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, থানার ভেতরে ওসির সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে মাহদী হাসান নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা দাবি করে অতীতের বিভিন্ন সহিংস ঘটনার উল্লেখ করে হুমকিমূলক বক্তব্য দেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমরা আন্দোলন করে গভর্মেন্টকে রিফর্ম করেছি। সেই জায়গায় প্রশাসন আমাদের লোক। আপনি আমাদের ছেলেকে গ্রেফতার করে নিয়ে এসেছেন। আমাদের সঙ্গে বাগবিতণ্ডা করছেন। এখন বলছেন, […] - [এক বছরেও উদ্ধার হয়নি ১,৩৩৫টি লুণ্ঠিত অস্ত্র](https://asianpostus.com/archives/6565): অনলাইন রিপোর্টারঃ দেশে গত এক বছরে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহারের মাধ্যমে খুনাখুনি ও সহিংসতার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই সময়ের মধ্যে রাজনৈতিক সহিংসতায় আড়াই শতাধিক বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ গুলিবিদ্ধ হয়েছেন এবং শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, এসব ঘটনার বড় একটি অংশে জুলাই গণ-আন্দোলনের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্রের অবৈধ ব্যবহার রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই সময় দেশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশি স্থাপনা থেকে মোট পাঁচ হাজার ৭৫৩টি আগ্নেয়াস্ত্র লুট হয়েছিল। এর মধ্যে গণভবন থেকে লুট হওয়া স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৩২টি ভয়ংকর অস্ত্রও রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ধারাবাহিক অভিযানে অধিকাংশ অস্ত্র উদ্ধার করা হলেও […] - [মোস্তাফিজকে কলকাতা দল থেকে বাদ দিতে বলল বিসিসিআই](https://asianpostus.com/archives/6562): অনলাইন ডেস্কঃ বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ২০২৬ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দিতে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআই সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্তের পর ফ্র্যাঞ্চাইজিটিকে খেলোয়াড় বদলের অনুমতি দেওয়া হবে। গোহাটিতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে বলেন, “সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। যদি তারা খেলোয়াড় বদলাতে চায়, আমরা সেই অনুমতিও দেব।” ভারতের সংবাদমাধ্যমে বলা হয়েছে, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনা সামনে আসার পর কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মোস্তাফিজের চুক্তিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ভারতের কিছু ধর্মীয় নেতা ও রাজনৈতিক ব্যক্তি […] - [যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছেড়েছেন শামা ওবায়েদ: হলফনামায় সম্পদ ও আয় প্রকাশ](https://asianpostus.com/archives/6557): ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা) আসনে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও প্রার্থী শামা ওবায়েদ যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে, ২০২৫ সালের ২০ নভেম্বর তিনি এই নাগরিকত্ব ত্যাগ করেন। নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ২৮ ডিসেম্বর তাঁর হলফনামায় এ তথ্য ধরা পড়েছে। হলফনামায় শামা নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি অ্যালিউর বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, অ্যাভোসিল্ক সলিউশনের চেয়ারম্যান, ইনস্টিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশন (আইজিসিএফ) এর জেনারেল সেক্রেটারি। শামা তাঁর হলফনামায় বার্ষিক আয় দেখিয়েছেন ২১ লাখ ৮৯ হাজার ৭১ টাকা। এর মধ্যে রয়েছে: অ্যাপার্টমেন্ট ভাড়া থেকে: ১২ লাখ ৬০ হাজার টাকা শেয়ার, সঞ্চয়পত্র […] - [ইয়েমেন সংকটে নতুন মোড়, আরব সাগরে নৌবাহিনী মোতায়েন](https://asianpostus.com/archives/6554): আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনে চলমান উত্তেজনার মধ্যে আরব সাগরে নৌবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। শুক্রবার (২ জানুয়ারি) এই সিদ্ধান্তের কথা জানানো হয়। যদিও আনুষ্ঠানিক ঘোষণায় ইয়েমেনের চলমান অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়টি সরাসরি উল্লেখ করা হয়নি। সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, আরব সাগরে এই নৌবাহিনী মোতায়েন করা হয়েছে মূলত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনার জন্য। সমুদ্রপথে অস্ত্র, মাদক ও অন্যান্য অবৈধ পণ্যের চোরাচালান ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করা হয়। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে বলেন, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো সমুদ্রসীমায় নজরদারি জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় […] - [৬.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো, আতঙ্কে মানুষ](https://asianpostus.com/archives/6551): আন্তর্জাতিক ডেস্কঃ ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিসহ দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চল। ভূমিকম্পের তীব্রতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। তবে প্রাথমিকভাবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মেক্সিকোর ভূকম্প গবেষণা সংস্থা ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ৫৮ মিনিটে এই ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোর সান মার্কোস শহরের কাছে, ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। সান মার্কোস শহরটি প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত পর্যটন শহর আকাপুলকো থেকে প্রায় ৯২ কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পের […] - [বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা](https://asianpostus.com/archives/6547): বগুড়া সংবাদদাতাঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিটে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান তার মনোনয়নপত্র পরীক্ষা করে বৈধ ঘোষণা দেন। একই সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল-এর মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ার সময় প্রার্থীদের প্রয়োজনীয় নথি, কর ও সম্পদ সংক্রান্ত তথ্য পরীক্ষা করা হয়। বৈধ প্রার্থীদের ক্ষেত্রে এসব নথি ও তথ্য নিয়ম অনুযায়ী সঠিক থাকায় তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। অন্যদিকে, বগুড়া-৬ আসনে […] - [নির্বাচনের আগে সীমান্তের ১৮ পয়েন্টে অবৈধ অস্ত্র প্রবেশ](https://asianpostus.com/archives/6544): অনলাইন রিপোর্টার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকাসহ সারা দেশে অবৈধ আগ্নেয়াস্ত্রের চাহিদা ও ব্যবহার দুটোই বৃদ্ধি পেয়েছে। ভোটগ্রহণের আগে এবং পরে এসব অস্ত্র রাজনৈতিক প্রভাব প্রদর্শন ও সহিংসতায় ব্যবহৃত হতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর সাম্প্রতিক অভিযান ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণে দেখা গেছে, দক্ষিণ-পূর্ব সীমান্ত দিয়ে ভারী অস্ত্র এবং পশ্চিম সীমান্ত দিয়ে ছোট আগ্নেয়াস্ত্র ঢুকছে। নিরাপত্তা সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা উসকে দিতে এসব অস্ত্র দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। শুধু সীমান্তের ফাঁক গলিয়ে নয়, দেশের ভেতরেও অবৈধ অস্ত্র তৈরির গোপন কারখানার সন্ধান পাওয়া গেছে। সেখানে ওয়ান-শুটার গান, পিস্তল ও অন্যান্য আগ্নেয়াস্ত্র তৈরি হতো। আইনশৃঙ্খলা বাহিনী […] - [সিলেট মহানগর ইউনিটি অব নিউজার্সি কার্যকরী কমিটির আলমগীর হোসাইন খান সভাপতি এবং আমির উদ্দিন সাধারন সম্পাদক নির্বাচিত।](https://asianpostus.com/archives/6540): সিলেট মহানগর ইউনিটি অব নিউজার্সি কার্যকরী কমিটির আলমগীর হোসাইন খান সভাপতি এবং আমির উদ্দিন সাধারন সম্পাদক নির্বাচিত। গত রবিবার সন্ধ্যা ৭ টায় দেশীবাজার সুপার মার্কেট ও রেষ্টুরেন্ট হল রুমে সিলেট মহানগর ইউনিটি অব নিউজার্সির সাধারন সভা অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর ইউনিটি অব নিউজার্সির আহবায়ক সাবেক কমিশনার আহেয়া খানের সভাপতিত্বে সভায় শতাধিক সাধারন সদস্য উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিল ম্যান মোহাম্মদ আকতারুজ্জান, বর্তমান কাউন্সিল ম্যান এটলার্জ ফরিদ উদ্দিন, সাবেক কাউন্সিল ম্যান গিলম্যান চৌধুরী , কমিশনার মোসলেহ উদ্দিন, সংগঠনের উপদেষ্টা সুজন আহমেদ সাজু উপদেষ্টা খলিলুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জুয়েল আহমেদ, ছিলেন। সভায় প্রবাসী সিলেট মহানগর ইউনিটি অব নিউজার্সির […] - [সারা দেশে গায়েবানা জানাজায় লাখো মানুষের শ্রদ্ধা](https://asianpostus.com/archives/6531): তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু অনলাইন রিপোর্টার বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর পেয়ে ৩১ ডিসেম্বর বুধবার বিকাল ৩টা ৩ মিনিটে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা ব্যাপক শোকসভা, গায়েবানা জানাজা ও মাগফিরাতের আয়োজন করা হয়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত মূল জানাজার সঙ্গে সমন্বয় রেখে একযোগে দেশের প্রত্যন্ত অঞ্চলে লাখো মানুষ মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় নামাজ-জানাজায় অংশ নেন। রংপুর রংপুর শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য রিটা রহমানের উদ্যোগে আয়োজিত এ জানাজায় ইমামতি করেন […] - [খালেদা জিয়ার মৃত্যু: রাজনৈতিক ইতিহাসে এক অধ্যায় শেষ](https://asianpostus.com/archives/6528): অনলাইন রিপোর্টার শৈশবে ডাকনাম ছিল পুতুল। বিয়ের পর খালেদা খানমের সঙ্গে যুক্ত হয় স্বামীর নামের একাংশ। দিনাজপুর ও ফেনীতে বেড়ে ওঠা সেই পুতুল একসময় দেশে-বিদেশে পরিচিত হন খালেদা জিয়া নামে। জীবনের ৭৯ বসন্তে খালেদা খানমের খালেদা জিয়া হয়ে ওঠায় গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল শেষ চার দশক। যেটির শুরু হয় ১৯৮১ সালে। বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট ও স্বামী জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর রাজনীতিতে যুক্ত হওয়ার ব্যাপারে খালেদা জিয়া ছিলেন ঘোর অনাগ্রহী। কিন্তু সাধারণ এই গৃহবধূকে রাজনীতিতে টেনে আনে অকাল বৈধব্যের নিয়তি। তখনকার উথালপাথাল রাজনীতির মঞ্চেও খালেদা জিয়া টিকে যান জনতার সমর্থনে। সামরিক শাসকের প্রলোভনে যখন সহযোদ্ধারা একে একে ছেড়ে যাচ্ছিল, তখনও গণতন্ত্রের পক্ষে […] - [সুস্থ অবস্থায় ছিলেন কারাগারে, মুক্তির পর হুইলচেয়ারে](https://asianpostus.com/archives/6525): চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া   অনলাইন রিপোর্টারঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে শক্তি ও ধৈর্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে সুস্থ শরীরে নিজ বাসভবন থেকে কারাগারে গিয়েছিলেন। তবে পরবর্তী সময় কখনো হুইলচেয়ার ছাড়া চলতে পারেননি। মোটামুটি শেষ সাড়ে পাঁচ বছরের অধিকাংশ সময়ই কাটিয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন হয়ে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা ২০২০ সাল থেকে অভিযোগ করে আসছেন যে, কারাগারে খালেদা জিয়াকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়নি। তাদের দাবি ছিল, আওয়ামী লীগ সরকার তাঁকে ‘স্লো পয়জনিং’ করেছে। ২০০৩ সালে প্রধানমন্ত্রী থাকাকালীন যুক্তরাষ্ট্রে হাঁটুর অস্ত্রোপচার করিয়েছিলেন তিনি। ২০১৭ সালের […] - [খালেদা জিয়াকে তিন বাহিনীর গার্ড অব অনার প্রদান](https://asianpostus.com/archives/6522): অনলাইন রিপোর্টারঃ রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশ দলের তিন বাহিনী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গার্ড অব অনার প্রদান করেছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা ৫৫ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। এরপর তাঁর মরদেহ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়। এর আগে বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইমামতিতে সাবেক প্রধানমন্ত্রীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শুরু হয় বিকেল ৩টা ২ মিনিটে এবং শেষ হয় ৩টা ৫ মিনিটে। এতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এবং তিন বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন। বিএনপির […] - [নিজ হাতে মাকে শায়িত করলেন তারেক রহমান](https://asianpostus.com/archives/6519): অনলাইন রিপোর্টার তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহকে নিজ হাতে চিরনিদ্রায় শায়িত করলেন তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁর মা খালেদা জিয়াকে কবরে দাফন করা হয়। মায়ের কবরে নামাজ শেষে তারেক রহমান সবার আগে কবরে নেমে শায়িত করেন বেগম খালেদা জিয়াকে। তার পরই মাটিও দেন তিনি। তার সঙ্গে ছিলেন তিন বাহিনীর প্রধান, বিএনপির শীর্ষ নেতারা এবং পরিবারের সদস্যরা। তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, তারেক রহমানের মেয়ে জাইমা রহমানসহ […] - [স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া](https://asianpostus.com/archives/6512): অনলাইন রিপোর্টারঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়। দাফনকালে পরিবারের সদস্য, দলের শীর্ষ নেতৃবৃন্দ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শোক ও শ্রদ্ধায় নীরব হয়ে ওঠে পুরো এলাকা। এর আগে একই দিন বিকেল ৩টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত মানুষ জড়ো হন। মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনস্রোতে পরিণত হয়। হাজার হাজার মানুষ […] - [সব চেষ্টা ব্যর্থ, চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া](https://asianpostus.com/archives/6506): অনলাইন রিপোর্টার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ছয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘ চিকিৎসা, দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রচেষ্টা এবং পরিবারের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকাল সাড়ে ছয়টার দিকে তাঁকে খালেদা জিয়ার মৃত্যুর খবর জানান। দলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই বিএনপির নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের আবহ নেমে আসে। খালেদা জিয়ার মৃত্যুর খবরে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষ […] - [গৃহবধূ থেকে আপসহীন নেত্রী: খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম](https://asianpostus.com/archives/6500): সাখাওয়াত হোসেনঃ বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ এবং তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মঙ্গলবার সকাল ৬টায় ফজরের পর তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া ফুসফুস ও হৃদ্‌যন্ত্রের গুরুতর সংক্রমণ, নিউমোনিয়া এবং কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের মতো পুরোনো নানা জটিলতায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞ সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। জন্ম খালেদা জিয়ার পারিবারিক নাম খালেদা খানম পুতুল। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে তিনি জন্মগ্রহণ করেন। তিন বোন এবং দুই ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। তাঁর দাদা […] - [জাপানে তুষারপাতে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১](https://asianpostus.com/archives/6496): আন্তর্জাতিক ডেস্কঃ জাপানে ভয়াবহ তুষারপাতের মধ্যে এক্সপ্রেসওয়েতে সংঘটিত এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ২৬ জন। শুক্রবার গভীর রাতে দেশটির গুনমা প্রিফেকচারের কান-এৎসু এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। রোববার দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, বছরশেষের ছুটির মৌসুম শুরু হওয়ায় ওই সময় এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ ছিল তুলনামূলক বেশি। এর মধ্যেই শুরু হয় ভারী তুষারপাত। তুষারে ঢাকা পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষ ঘটে। এরপর ওই সংঘর্ষকে কেন্দ্র করে একের পর এক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গুনমা প্রিফেকচারের হাইওয়ে পুলিশের তথ্যমতে, রাজধানী টোকিও থেকে প্রায় ১৬০ কিলোমিটার […] - [দুই সেকেন্ডে ৭০০ কিলোমিটার গতি, বিশ্বরেকর্ড গড়ল চীনের ট্রেন](https://asianpostus.com/archives/6493): আন্তর্জাতিক ডেস্কঃ চীনের দ্রুতগতির রেল প্রযুক্তিতে নতুন এক বিশ্বরেকর্ড গড়া হয়েছে। মাত্র দুই সেকেন্ডের মধ্যে ৭০০ কিলোমিটার গতিতে পৌঁছে চমক সৃষ্টি করেছে দেশটির একটি মাগলেভ ট্রেন। এতটাই দ্রুত এই ট্রেনের গতি যে, পাশে দাঁড়িয়ে থাকা কেউ এক সেকেন্ডের বেশি সময় ধরে এটিকে চোখে দেখার সুযোগ পাবেন না। চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকরা চৌম্বক শক্তি দ্বারা চালিত এই ট্রেনের ওপর সফলভাবে পরীক্ষাটি চালান। পরীক্ষায় এক হাজার টনের বেশি ওজনের একটি ট্রেনকে অতি অল্প সময়ের মধ্যে এই বিপুল গতিতে পৌঁছে দিতে সক্ষম হন তারা, যা বৈশ্বিক রেল প্রযুক্তির ইতিহাসে এক উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। গবেষকরা জানিয়েছেন, বিশেষভাবে নির্মিত একটি […] - [যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেলেনস্কি, যুদ্ধ বন্ধে অনিচ্ছুক রাশিয়া](https://asianpostus.com/archives/6490): আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভে রাশিয়ার সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করে যে মস্কো যুদ্ধের অবসান চায় না। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে শনিবার এই মন্তব্য করেন তিনি। রুশ হামলায় রাজধানী কিয়েভে একজনের প্রাণহানির ঘটনার পর জেলেনস্কি বলেন, রাশিয়ানরা যুদ্ধ শেষ করতে চায় না। বরং ইউক্রেনকে আরও বেশি ভোগান্তিতে ফেলতে এবং বিশ্বজুড়ে অন্যদের ওপর চাপ বাড়াতে তারা প্রতিটি সুযোগ কাজে লাগাতে চায়। তার মতে, কিয়েভে একের পর এক হামলা রাশিয়ার প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছে। শনিবার কিয়েভ ও এর আশপাশের এলাকায় রাশিয়ার ড্রোন […] - [ইউক্রেন পার্লামেন্টে দুর্নীতির অভিযোগ](https://asianpostus.com/archives/6487): আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পার্লামেন্টে সংসদ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অভিযান চালানোর চেষ্টা করেছে দেশটির দুর্নীতিবিরোধী একটি সংস্থা। শনিবার রাজধানী কিয়েভে ইউক্রেনের পার্লামেন্ট ভারখোভনা রাদায় অভিযান চালাতে গেলে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বাধার মুখে পড়েন সংস্থাটির তদন্ত কর্মকর্তারা। এই ঘটনাকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও জল্পনা তৈরি হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন একটি দুর্নীতি তদন্তের অংশ হিসেবে পার্লামেন্টের ভেতরে অভিযান পরিচালনা করতে যান দুর্নীতিবিরোধী কর্মকর্তারা। তবে রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগের সদস্যরা তাদের কার্যক্রমে বাধা দেন। তদন্তকারীদের দাবি, পার্লামেন্টের কয়েকজন বর্তমান সংসদ সদস্য একটি সংগঠিত অপরাধী চক্রের সঙ্গে যুক্ত। ইউক্রেনের জাতীয় দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যান্টি-করাপশন ব্যুরো […] - [ভারতে মাঝারি মাত্রার ভূমিকম্প](https://asianpostus.com/archives/6484): আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১২ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, মেঘালয়ের শিলং থেকে প্রায় ১৩৫ কিলোমিটার দূরে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। অন্যদিকে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৫। ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। আসামের রাজধানী গুয়াহাটি থেকে প্রায় ৯১ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে এবং ধেকিয়াজুলি শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার পশ্চিমে ছিল এর কেন্দ্রস্থল। স্থানীয় […] - [পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রথম নারী গভর্নরের মৃত্যু](https://asianpostus.com/archives/6481): আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রথম ও একমাত্র নারী গভর্নর শামশাদ আখতার আর নেই। শনিবার দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ৭১ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। শামশাদ আখতার ছিলেন পাকিস্তানের অর্থনৈতিক ইতিহাসের অন্যতম মর্যাদাসম্পন্ন এবং নীতিবান ব্যক্তিত্ব। তিনি ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত পাকিস্তান স্টেট ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করেন। এছাড়াও ২০১৮ ও ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বও সামলেছেন। মৃত্যুর আগে তিনি পাকিস্তান স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর মাধ্যমে তিনি দেশের মুদ্রানীতি, রাজস্ব ব্যবস্থাপনা এবং পুঁজিবাজার—এই তিন ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব শামশাদ […] - [পাকিস্তানে সন্ত্রাসী হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত](https://asianpostus.com/archives/6476): আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজন পুলিশ কর্মকর্তা এবং একজন গাড়িচালক রয়েছেন। হামলার ঘটনাটি দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি জানিয়েছেন, খাইবার পাখতুনখাওয়ার কারাক জেলায় এই হামলা সংঘটিত হয়। প্রাদেশিক পুলিশ প্রশাসনের বরাতে জানানো হয়, একটি গাড়িতে করে পুলিশ কর্মকর্তারা দায়িত্ব পালন শেষে যাচ্ছিলেন। এ সময় সন্ত্রাসীরা আগে থেকেই পরিকল্পিতভাবে সড়কের নিচে পুঁতে রাখা একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে গাড়িটি থামিয়ে দেয়। বিস্ফোরণের পরপরই সন্ত্রাসীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলিবর্ষণে ঘটনাস্থলেই চার পুলিশ […] - [মিসাইল কর্মসূচি নিয়ে কোনো আলোচনায় যাবে না ইরান](https://asianpostus.com/archives/6473): আন্তর্জাতিক ডেস্কঃ নিজেদের মিসাইল কর্মসূচি নিয়ে কোনো ধরনের আলোচনা করবে না বলে স্পষ্ট অবস্থান জানিয়েছে ইরান। দেশটির দাবি, এই মিসাইল প্রোগ্রাম সম্পূর্ণভাবে প্রতিরক্ষামূলক এবং বিদেশি শক্তির সম্ভাব্য হামলা ঠেকানোর উদ্দেশ্যেই এটি গড়ে তোলা হয়েছে। ফলে এ বিষয়ে কোনো আন্তর্জাতিক আলোচনা বা সমঝোতার প্রশ্নই ওঠে না। সোমবার (২২ ডিসেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা জানান মুখপাত্র ঈসমাইল বাকাঈ। তিনি বলেন, ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য মিসাইল কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি কোনোভাবেই আলোচনার টেবিলে তোলা হবে না। সম্প্রতি ইরান নতুন করে মিসাইল মহড়া শুরু করেছে। এ মহড়া ঘিরে যুক্তরাষ্ট্রের কাছে উদ্বেগ প্রকাশ করেছে দখলদার ইসরায়েল। তাদের আশঙ্কা, […] - [রাশিয়ার ড্রোন-মিসাইল হামলায় ইউক্রেনে বড় ধ্বংস](https://asianpostus.com/archives/6470): আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া মঙ্গলবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন এলাকায় ড্রোন ও মিসাইলের মাধ্যমে ব্যাপক হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। গতকাল মস্কোতে গাড়ি বোমা হামলায় এক রুশ জেনারেল নিহত হওয়ার একদিন পরই ইউক্রেনে এই আক্রমণ চালানো হলো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিনঝাল মিসাইল দিয়ে ইউক্রেনের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো হয়েছে। এছাড়া, দেশটির দেনিপ্রোপার্টভোস্ক অঞ্চলের আন্দ্রিভকা ও খারকিভের প্রাইলিপকা এলাকা দখল করার কথাও তারা জানিয়েছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সেভওয়ারেদেঙ্কো বলেন, রাশিয়া অন্তত ৬০০টি ড্রোন এবং কয়েক ডজন মিসাইল ব্যবহার করে এই হামলা চালিয়েছে। এর ফলে পূর্বাঞ্চলের জ্বালানি অবকাঠামো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন হামলার পর ইউক্রেনের অধিকাংশ […] - [‘ভারত যদি বাংলাদেশে নজর দেয়..পাকিস্তানের মিসাইল কিন্তু দূরে নয়’](https://asianpostus.com/archives/6467): আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল মুসলিম লীগ-এনের এক নেতা কামরান সাঈদ উসমানী ভারতের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যদি ভারত বাংলাদেশে খারাপ কোনো উদ্দেশ্যে নজর দেয় বা হামলা চালায়, তাহলে পাকিস্তানের সেনাবাহিনী ও মিসাইল শক্তি জবাব দেবে। উসমানী একটি ভিডিও বার্তায় বলেন, “যদি ভারত বাংলাদেশের সার্বভৌমত্বকে আঘাত করে বা খারাপ অভিপ্রায়ে নজর দেয়, মনে রাখতে হবে পাকিস্তানের জনগণ, সেনাবাহিনী এবং মিসাইল তাদের সাড়া দিতে প্রস্তুত।” তিনি আরও বলেন, বাংলাদেশে ‘অখণ্ড ভারত’ চিন্তা চাপিয়ে দেওয়া হলে পাকিস্তান তা সহ্য করবে না। তিনি দাবি করেন, পাকিস্তান অতীতে ভারতকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেছে এবং প্রয়োজন হলে আবারো এমন কাজ করবে। […] - [শাহজালাল বিমানবন্দরে যাত্রী ছাড়া প্রবেশ নিষিদ্ধ](https://asianpostus.com/archives/6464): অনলাইন রিপোর্টার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ নিরাপত্তা ও অপারেশনাল কারণে যাত্রী ছাড়া সব ধরনের ভিজিটর প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। বিমানবন্দর এলাকায় শৃঙ্খলা বজায় রাখা, যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা এবং সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে শুধুমাত্র টিকিটধারী যাত্রী এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাই বিমানবন্দর টার্মিনালে প্রবেশ করতে পারবেন। যাত্রী ছাড়া অন্য কোনো দর্শনার্থী, স্বজন বা আগত ব্যক্তিকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যা […] - [ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার](https://asianpostus.com/archives/6461): অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক রয়েছে। তবে রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কিছু টানাপোড়েন থাকলেও সরকার তা স্বাভাবিক করার জন্য কাজ করছে। তিনি বলেন, বাণিজ্য ও রাজনীতি আলাদা বিষয়, তাই দুই ক্ষেত্রের বিষয়গুলোকে পৃথকভাবে দেখা উচিত। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। তিনি বলেন, “আমাদের বাণিজ্যে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি ভারত থেকে চাল না নিয়ে ভিয়েতনাম থেকে আনা হয়, তাহলে প্রতি কেজিতে প্রায় ১০ টাকা বেশি খরচ হবে।” অর্থ উপদেষ্টা আরও জানান, ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক খুব খারাপ হয়নি, তবে […] - [ক্তরাষ্ট্র ‘ভারত প্রথম’ নীতি থেকে সরে পাকিস্তানের দিকে ঝুঁকছে](https://asianpostus.com/archives/6457): আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র এখন ‘ভারত প্রথম’ নীতি থেকে সরে গিয়ে পাকিস্তানের প্রতি আরও ঝুঁকছে। গত মে মাসে ভারত-পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের সামরিক বাহিনীর সক্ষমতা ও পারফরমেন্সকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র তাদের নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে বলে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন টাইমস। ওয়াশিংটন টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সাল ছিল যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কের জন্য ‘বিপ্লবী পরিবর্তন’ বছর। এর আগে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ‘ভারত প্রথম’ নীতিতে অঙ্গীকারবদ্ধ থাকলেও এখন পাকিস্তানের ভূমিকাকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। গত এপ্রিলে জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর মে মাসে ভারত পাকিস্তানে মিসাইল হামলা চালায়। এর জবাবে পাকিস্তানও পাল্টা হামলা করে। চারদিনের রক্তক্ষয়ী সংঘর্ষে পাকিস্তানের সামরিক শৃঙ্খলা, […] - [কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে লাঠিচার্জ](https://asianpostus.com/archives/6454): আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক লাঠিচার্জ করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন হাতে লাঠি ও গেরুয়া পতাকা নিয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বেলা ২টার দিকে বিক্ষোভকারীরা বেকবাগান এলাকায় পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। তারা ব্যারিকেড ভেঙে হাই-সিকিউরিটি জোনে অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রবেশদ্বার পর্যন্ত যেতে চাইলে পুলিশ বাধা প্রদান করে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক লাঠিচার্জ করে, যার ফলে বেশ কয়েকজন আহত হন। এছাড়া বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ ভ্যানে তুলে নেয়। তাদের মুক্তির দাবিতে অনেকে […] - [তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: রাজধানীর ৩০০ ফিটে বিশাল মঞ্চ নির্মাণ শুরু](https://asianpostus.com/archives/6451): রফিকুল ইসলাম রাজুঃ  আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘদিন পর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক প্রস্তুতি চলছে। ঢাকার রাজধানীর ৩০০ ফিট সড়কের পিংসিটি এলাকায় তারেক রহমানকে সংবর্ধনা দেয়ার জন্য বিশাল মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। গত রোববার (২১ ডিসেম্বর) দুপুর থেকে বিশ্বরোড থেকে পূর্বাচলমুখী ৩০০ ফিট সড়কের অংশে শুরু হয়েছে মঞ্চ নির্মাণ। বিএনপির কমিটির সদস্যরা দিন-রাত পরিশ্রম করে কাজ দ্রুত শেষ করার চেষ্টা করছেন। ৩০০ ফিট সড়কের এই বিশাল মঞ্চের মাধ্যমে তারেক রহমানকে দেশের মানুষের কাছে গৌরবময় অভ্যর্থনা জানানো হবে। বিএনপির নেতা-কর্মীরা জানান, দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন পর ফিরছেন তারেক রহমান, যার জন্য দেশবাসী অধীর […] - [জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন: নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক](https://asianpostus.com/archives/6448): জাতীয় সাংবাদিক উন্নয়ন পরিষদ (জেএসইউপি)-এর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিকতা পেশার মানোন্নয়ন, সাংবাদিকদের অধিকার সংরক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক কল্যাণে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে এই কমিটি দায়িত্ব পালন করবে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমা সুলতানা নীলা (পিপলস নিউজ ২৪ ডটকম) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সাইফুল্লাহ খান (নিউজ নেক্সট বিডি)। কেন্দ্রীয় কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি: ড. মাহবুবুর রহমান (ডেইলি গ্লোবাল ন্যাশন), রিয়াজুল ইসলাম (দৈনিক গণমানুষের আওয়াজ), মো. মেছবাহ উদ্দিন খান, (আজকের মতামত), লিনিয়া আক্তার খুকু, (বাংলার কণ্ঠ), এস এম সাইফুল ইসলাম কবির (দৈনিক সংবাদ প্রতিদিন) এবং অমরেশ দত্ত জয় (কালবেলা/রাইজিং বিডি),দেওয়ান শামীম […] - [খুলনার উপকূলীয় এলাকায় মিঠা পানির ‘খনির’ সন্ধান](https://asianpostus.com/archives/6445): আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ। প্রচুর নদ-নদী আর বৃষ্টির দেশ হওয়া সত্ত্বেও বিশেষ করে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট একটি চিরস্থায়ী সমস্যা। তবে এই সংকট মেটাতে এবার এক অভাবনীয় আশার আলো দেখিয়েছেন বিজ্ঞানীরা। খুলনার পশুর নদী সংলগ্ন উপকূলীয় অঞ্চলের মাটির গভীরে দুটি মিঠা পানির খনির সন্ধান পেয়েছেন তারা।  উপকূলীয় এলাকায় অগভীর নলকূপের পানি সাধারণত লবণাক্ত থাকে এবং বৃষ্টির পানিও সারা বছর পাওয়া যায় না। এছাড়া আর্সেনিক ও দূষণের কারণে নিরাপদ পানির অভাব প্রকট। জাতিসংঘের হিসাবমতে, ৪১ শতাংশ বাংলাদেশি নিরাপদ পানি থেকে বঞ্চিত। এই সংকট সমাধানে কলাম্বিয়া ক্লাইমেট স্কুলের ল্যামন্ট-ডোহার্টি আর্থ অবজারভেটরির গবেষকরা খুলনার পশুর নদী বরাবর গঙ্গা-ব্রহ্মপুত্র […] - [সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পেলেন পাকিস্তানের সেনাপ্রধান](https://asianpostus.com/archives/6442): আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘কিং আবদুলাজিজ মেডেল অব এক্সিলেন্ট ক্লাস’ পেয়েছেন পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবাহিনী সংযোগ বিভাগের (আইএসপিআর) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। গতকাল রোববার সৌদির রাজধানী রিয়াদে গিয়েছেন ফিল্ড মার্শাল মুনির। সেখানে সৌদির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুলাজিজ আল সৌদ এবং প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বিন আবদুলাজিজ আল সৌদের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা এবং ভূরাজনৈতিক চ্যালেঞ্জসহ বিভিন্ন ইস্যুতে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধানকে এই সম্মাননা দেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী। সোমবার এক প্রতিবেদনে সৌদির […] - [অবৈধ অভিবাসনবিরোধী অভিযানের বাজেট বিপুল পরিমাণে বাড়ালেন ট্রাম্প](https://asianpostus.com/archives/6439): আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের চলমান অবৈধ অভিবাসনবিরোধী অভিযানের বাজেট বিপুল পরিমানে বাড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের স্বাক্ষরিত এ আদেশের ফলে ২০২৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় সাড়ে তিন বছরের জন্য ১৭ হাজার কোটি ডলার রাষ্ট্রীয় বরাদ্দ পাচ্ছে অভিযান পরিচালনাকারী দুই সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)। যুক্তরাষ্ট্রে বাৎসরিক বাজেট কার্যকর হয় ১ অক্টোবর থেকে। বর্তমানে ২০২৫-’২৬ অর্থবছর চলছে। এটি শেষ হয়ে ২০২৬-’২৭ অর্থবছর শুরু হবে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে। সেই হিসেবে আগামী তিন বছরের জন্য এই […] - [১৫ বছর পর বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ফের চালু করছে জাপান](https://asianpostus.com/archives/6436): আন্তর্জাতিক ডেস্কঃ ‘ফুকোশিমা ট্র্যাজেডি’র জেরে ১৫ বছর বন্ধ রাখার পর ফের বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু করার প্রস্তুতি নিচ্ছে জাপান। দেশটির রাষ্ট্রীয় বিদ্যুৎ পরিষেবা সংস্থা টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির (টেপকো) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। জাপানের কাশিওয়াজাকি-কারিওয়া বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হিসেবে পরিচিত। রাজধানী টোকিও থেকে ২২০ কিলোমিটার উত্তরপূর্বের বন্দরশহর নিগাতায় অবস্থিত এই পরমাণু বিদ্যুৎকেন্দ্রর আয়তন ৪২ লাখ বর্গমিটার বা ৪২০ হেক্টর। মোট ৭টি পরমাণু চুল্লি আছে এই বিদ্যুৎকেন্দ্রে, যেগুলোর সম্মিলিত বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ৮ দশমিক ২ মেগাবাইট। এই পরমাণু কেন্দ্রটির পরিচালনা ও দেখভালের দায়িত্বে আছে টেপকো। ২০১১ সালে বড় মাত্রার এক ভূমিকম্প ও তার ফলে […] - [পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিলো ইসরায়েল](https://asianpostus.com/archives/6433): আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই প্রস্তাবিত এই রাষ্ট্রের অপর অংশ পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল। কট্টর ডানপন্থি ইসরায়েলি রাজনীতিবিদ এবং বর্তমানে দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ এ তথ্য জানিয়েছেন। বিবিসিকে স্মোতরিচ বলেছেন, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজকে এ বিষয়ক একটি প্রস্তাব দিয়েছিলেন তিনি, গতকাল সেটি পাস হয়েছে। তিনি আরও জানিয়েছেন, প্রস্তাবিত স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠাকে বাধা দিতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রসঙ্গত, স্মোতরিচ নিজেও একজন দখলদার বসতিস্থাপনকারী বা সেটলার। পশ্চিম তীর এলাকায় যেসব দখলদার বসতিস্থাপনকারী বসবাস করছেন, তাদের মধ্যে স্মোতরিচও আছেন। সৌদি আরব ইতোমধ্যে এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে ইসরায়েলের […] - [সুদানে মার্কেটে ড্রোন হামলায় ১০ জন নিহত](https://asianpostus.com/archives/6430): আন্তর্জাতিক ডেস্কঃ সুদানের দক্ষিণ দারফুরের একটি ব্যস্ত মার্কেটে ড্রোন হামলায় ১০ জন নিহত হয়েছেন। তবে কে এ হামলা চালিয়েছে সেটি নিশ্চিত নয়। সুদানের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী ও প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে লড়াইয়ের তীব্রতা বেড়েছে। এমন সময় ব্যস্ত মার্কেটে হামলার ঘটনা ঘটল। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে লড়াই শুরু হয়। যা রূপ নেয় রক্তক্ষয়ী ও ভয়াবহ গৃহযুদ্ধে। এই যুদ্ধে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। ঘরবাড়ি ছাড়া হয়েছেন ১ কোটি ২০ লাখ মানুষ। এরসঙ্গে দেশটিতে দেখা দিয়েছে দুর্ভিক্ষ। মানবাধিকার সংস্থা নর্থ দারফুর ইমার্জেন্সি রুমস কাউন্সিল জানিয়েছে, গতকাল শনিবার (২০ ডিসেম্বর) আরএসএফের নিয়ন্ত্রণাধীন মালহার শহরের […] - [বোমা হামলায় রাশিয়ার সেনাবাহিনীর জেনারেল নিহত](https://asianpostus.com/archives/6427): আন্তর্জাতিক ডেস্কঃ রাজধানী মস্কোকে গাড়ি বোমা হামলায় রাশিয়ার সেনাবাহিনীর এক জেনারেল নিহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। রুশ তদন্ত কমিটি বলেছে, লেফটেনেন্ট জেনারেল ফানিল সাভারোভ সোমবার সকালে নিহত হন। ওই সময় তার গাড়িতে ফিট করে রাখা বোমা বিস্ফোরিত হয়। ৫৬ বছর বয়সী সাভারোভ সশস্ত্র বাহিনীর ‘অপারেশনাল ট্রেনিং ডিপার্টমেন্টের’ প্রধানের দায়িত্ব পালন করছিলেন। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা তার গাড়িতে বোমা ফিট করা হয়েছিল কি না সেটি তদন্ত করা হচ্ছে। ইউক্রেন এখন পর্যন্ত এ হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি। গাড়ি বোমা হামলায় গুরুতর আহত হওয়ার পর এই জেনারেলকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তার। সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা […] - [পুরো ইউক্রেন দখলের লক্ষ্য এখনো বাদ দেননি পুতিন](https://asianpostus.com/archives/6424): আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন পুরোটা এবং ইউরোপে যুক্ত হওয়া সাবেক সোভিয়েত ইউনিয়নের কিছু ভূখণ্ড দখল করার লক্ষ্য পুতিন এখনো বাদ দেননি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংশ্লিষ্ট ছয়টি সূত্র এ তথ্য জানিয়েছেন বলে রোববার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রার সামরিক হামলা চালানোর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিন বছর ধরে দেশটিতে যুদ্ধ করছে তার সেনারা। তবে যুক্তরাষ্ট্র এ যুদ্ধ এখন বন্ধ করার চেষ্টা করছে। যদি তাদের শর্ত অনুযায়ী যুদ্ধ শেষ হয় তাহলে পুতিনকে তার চাহিদার চেয়ে কম ভূখণ্ড নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। পুতিনকে নিয়ে যুক্তরাষ্ট্র যেসব গোয়েন্দা প্রতিবেদন তৈরি করেছে সেগুলো থেকে জানা গেছে এ […] - [গাজার ধ্বংসস্তূপ থেকে এক দিনে ৯৪ জনের দেহাবশেষ উদ্ধার](https://asianpostus.com/archives/6421): আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রধান শহর গাজা সিটির বিভিন্ন এলাকার ধ্বংস্তূপ থেকে গতকাল শনিবার সারা দিন ৯৪ জনের দেহাবশেষ উদ্ধার করেছেন গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।  পরে দেহাবশেষগুলো গাজার প্রধান হাসপাতাল আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের ফরেনসিক বিভাগকে হস্তান্তর করেন তারা। আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের ফরেনসিক বিভাগের তত্ত্বাবধানে পরে এসব দেহাবশেষ গাজা সিটির পার্শ্ববর্তী দেইর আল বালাহের শহীদ গোরস্তানে দাফন করা হয়। এই ৯৪ জনের সবাই ইসরায়েলি বাহিনীর বোমার আঘাতে ধ্বংস হওয়া ভবনের জঞ্জালের তলায় চাপা পড়ে মরেছেন। গাজা উপত্যকায় পুরোদমে অনুসন্ধান চালালে এমন হাজারো মরদেহ ও ধ্বংসাবশেষ মিলবে বলে তুরস্কের সরকারি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ২০২৩ সালের […] - [সমর্থকদের আন্দোলনের প্রস্তুতি নিতে বললেন ইমরান খান](https://asianpostus.com/archives/6418): আন্তর্জাতিক ডেস্ক: তোশাখানার দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এই কারাদণ্ডকে রাজনৈতিক প্রতিশোধ হিসেবেক অভিহিত করেছে। পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা আসাদ কায়সার, পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, কারাবন্দি ইমরান তার কাউন্সেল সালমান সাফদারের বরাতে জানিয়েছেন, ইমরান খান বলেছেন, “যা কিছুই হোক, আমি কারও কাছে কোনো কিছুর জন্য ক্ষমা চাইব না। আর এ ব্যাপারে আমি আমার অবস্থানে অঙ্গিকারাবদ্ধ রয়েছি।” এছাড়া নিজ সমর্থকদের আন্দোলনের প্রস্তুতিও নিতে বলেছেন তিনি। বিভিন্ন দেশের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের থেকে প্রাপ্ত উপহার নিয়ে প্রতারণার অভিযোগ সংক্রান্ত মামলায় ইমরান […] - [বাংলাদেশি ভেবে কেরালায় ভারতীয়কে পিটিয়ে হত্যা](https://asianpostus.com/archives/6415): আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ছত্রিশগড়ের এক যুবককে বাংলাদেশি ভেবে কেরেলায় পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি ছত্রিশগড় থেকে সেখানে অভিবাসী হিসেবে কাজ করতে গিয়েছিলেন। ৩১ বছর বয়সী ওই যুবকের নাম রামনারায়ণ বাঘেল। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ১৭ ডিসেম্বর কেরালাম আত্তাপাল্লাতম থানা এলাকায় ঘটনা ঘটে। চুরির সন্দেহে তাকে প্রথমে আটক করা হয়। এরপর বাংলাদেশি আখ্যা দিয়ে নির্মমভাবে এ যুবককে পিটিয়ে হত্যা করা হয়। তার কাছ থেকে চুরির কোনো জিনিসপত্রও পাওয়া যায়নি। ওই ঘটনার একটি ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে তাকে মব সন্ত্রাসীরা নির্মমভাবে পেটাচ্ছে। ভিডিওতে বারবার তাকে বাংলাদেশি হিসেবে অভিহিত করা হয়। তাকে ওই সন্ত্রাসীরা জিজ্ঞেস করছিল গ্রামের […] - [আফগানিস্তানকে যে কোনো একটি বেছে নিতে হবে: অসীম মুনির](https://asianpostus.com/archives/6412): আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির বলেছেন, আফগানিস্তানকে হয় পাকিস্তান নয়ত খারেজি, যে কোনো একটিকেক বেছে নিতে হবে। তারা দুটির সঙ্গেই সম্পর্ক রাখতে পারবে না। সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ রোববার (২১ ডিসেম্বর) জানিয়েছে, সেনাপ্রধান মুনির জাতীয় ওলামা এবং মাশায়েখ সম্মেলনে এমন মন্তব্য করেন। তিনি বলেন, যেসব সন্ত্রাসী বা ফিতনা আল খারেজি পাকিস্তানে হামলা চালাচ্ছে তার ৭০ শতাংশই আফগানিস্তান থেকে আসছে। আফগান তালেবানের সহায়তায় এসব সন্ত্রাসী শিশু-নারীসহ পাকিস্তানের নির্দোষ বেসামরিক মানুষের ওপর সন্ত্রাসী হামলা চালাচ্ছে। তিনি বলেন, বিশ্বের কোনো ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছাড়া আর কারও জিহাদের ডাক দেওয়ার অধিকার নেই। মহান আল্লাহ পাকিস্তানকে ইসলামের পবিত্রতমস্থানগুলোর অভিবাকত্ব দান […] - [স্টেজে গায়কের সঙ্গে নাচল রোবট](https://asianpostus.com/archives/6409): আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বব্যাপী রোবটের ব্যবহার শুধু বেড়েই চলছে। এমন কোনো ক্ষেত্র নেই যেখানে রোবট ব্যবহার করা হচ্ছে না। এবার চীনে এক কনসার্টে ‘সহশিল্পী’ হিসেবে কয়েকটি রোবটকে বেঁছে নিয়েছেন এক গায়ক। যেটি তার সঙ্গে গানের তালে তালে নেচেছে। রোবটের পাশাপাশি ছিল মানব নৃত্যশিল্পীরাও। তবে সবার নজর ছিল এসব রোবটে। সংবাদমাধ্যম ফিউচারিজম জানিয়েছে, চীনের চেংডুতে ‘বেস্ট প্লেস ট্যুর’ কনসার্টে রোবট ব্যবহার করা হয়। রোবটগুলোর শরীরে পরানো হয়েছে পোশাক। যা এগুলোকে আরও আকর্ষণীয় করে তোলে।‘ওপেন ফায়ার’ নামে একটি গানের তালে তালে নাচে তারা। মানুষদের পাশপাশি সাংস্কৃতিক ক্ষেত্রে রোবট যে ব্যবহার করা যায়, সেটি দেখানো ছিল এ কনসার্টের অন্যতম লক্ষ্য। পারফরমেন্সের ভিডিওটি এক্স এবং […] - [হারিয়ে যাওয়া বিড়ালকে ৪৪৩ দিন পর ফিরে পেলেন মালিক](https://asianpostus.com/archives/6406): আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শক্তিশালী সামুদ্রিক ঝড় হ্যারিকেন হেলেনের তাণ্ডবের পর হারিয়ে যাওয়া বিড়ালকে ৪৪৩ দিন পর পেয়েছেন এটির মালিক। গত বছরের সেপ্টেম্বরে ফ্লোরিডায় আঘাত হানে হ্যারিকেনটি। সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, গত ১৩ ডিসেম্বর বিড়ালটিকে রাস্তায় খুঁজে পান এক ব্যক্তি। এরপর তিনি বিড়ালটিকে নর্থ ক্যারোলিনার অ্যাভারি হিউম্যান সোসাইটি নামে একটি শেল্টার কেন্দ্রের কাছে হস্তান্তর করেন। এরপর শেল্টারের কর্মীরা বিড়ালটির শরীরে একটি মাইক্রো চিপ পান। সেটি স্ক্যান করে জানতে পারেন, হ্যারিকেনের সময় বিড়ালটি হারিয়ে গেছে। এরপর মালিককে খুঁজে বের করে তার কাছে বিড়ালটিকে বুঝিয়ে দেন তারা। শেল্টারটি গত রোববার (১৪ ডিসেম্বর) এক বিবৃতিতে বলেছে, “যখন আমরা বিড়ালটিকে স্ক্যান করি, আমরা একটি […] - [ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শনে ডিসি](https://asianpostus.com/archives/6399): চট্টগ্রাম প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকারি ছুটির দিনেও চট্টগ্রাম জেলার একাধিক ভোটকেন্দ্রে সরেজমিন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। শনিবার (২০ ডিসেম্বর) তিনি হাটহাজারী উপজেলার ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন। জেলা প্রশাসক কার্যালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে, ফতেপুর ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪,৮৪৫ জন এবং ফতেয়াবাদ ভোটকেন্দ্রে ৩,৫৪০ জন। পরিদর্শনের সময় জেলা প্রশাসক ভোটগ্রহণ কার্যক্রমের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, ভোটার উপস্থিতি, শৃঙ্খলা ও ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা […] - [শহীদ হাদির স্মরণকালের সবচেয়ে বড় জানাজা](https://asianpostus.com/archives/6394): অনলাইন রিপোর্টার রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণকারীরা বলছেন, এটি স্মরণকালের সবচেয়ে বড় জানাজা। অংশগ্রহণকারী অনেকেই জানিয়েছেন, শহীদ হাদির জানাজায় ৭ থেকে ৮ লাখ মানুষ উপস্থিত ছিলেন। ৬৫ বছর বয়সী ধানমন্ডির বাসিন্দা ছিদ্দিকুর রহমান বলেন, আমার জীবনে অনেক জানাজায় অংশ নিয়েছি, কিন্তু এত বড় জানাজা কখনও দেখিনি। শহীদ হাদি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হয়ে উঠেছেন। এই কারণে এত মানুষ জানাজায় অংশ নিয়েছে। মিরপুর-১ নম্বরের বাসিন্দা মাসুদ রানা বলেন, আমার ৪২ বছরের জীবনে এত বড় জনসমাগম দেখিনি। আমার ধারণা, ৭ থেকে ৮ লাখ মানুষ […] - [সম্মান দিলে ইউক্রেনের পর আর যুদ্ধ হবে না: পুতিন](https://asianpostus.com/archives/6391): আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের পর যদি প্রাপ্য সম্মান দেওয়া হয়, তাহলে রাশিয়া আর কোনো যুদ্ধ করবে না। তিনি ইউরোপের অন্যান্য দেশের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা চালাচ্ছে— এমন দাবিকে ‘ননসেন্স’ হিসেবে অভিহিত করেছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) বছরের শেষ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন পুতিন। বিবিসির সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন, ‘রাশিয়া অন্য কোথাও বিশেষ সামরিক অভিযান চালাবে কি না’। জবাবে পুতিন বলেন, “যদি আপনারা আমাদের সম্মান করেন, তাহলে আর কোনো অভিযান হবে না। আমরা যেমন আপনারা সম্মান করার চেষ্টা করছি, আপনারা যদি আমাদের সম্মান করেন, তাহলে আর কোনো অভিযান হবে না।” এর আগে গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, রাশিয়া ইউরোপের বিরুদ্ধে […] - [পেট্রাপোল-বেনাপোল সীমান্তে ভারতের বিরুদ্ধে প্রতিবাদ](https://asianpostus.com/archives/6388): আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের মধ্যবর্তী পেট্রাপোল-বেনাপোল সীমান্তের পাশে বাংলাদেশিরা ভারত বিরোধী স্লোগান দেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) সীমান্ত এলাকায় জড়ো হন তারা এবং ভারতের পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানান। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার ওপাড়ে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে বাংলাদেশিরা ভারতের বিরুদ্ধে স্লোগান দেন। পরে বিজিবি ও পুলিশ তাদের সরিয়ে নেয়। প্রতিবাদের পেছনে মূলত ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনা রয়েছে। ভারতের আশ্রয়ে থাকা নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা তার উপর গুলি চালানোর পর সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। ওসমান হাদি ছিলেন ভারতের আধিপত্যবিরোধী জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র। গত শুক্রবার জুমার নামাজের পর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট […] - [ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭](https://asianpostus.com/archives/6385): আন্তর্জাতিক ডেস্কঃ কৃষ্ণসাগরের তীরবর্তী ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার অভিযানরত বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন এবং আরও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সিয়ে কুলেবা সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে একটি বার্তা প্রকাশ করে এ তথ্য জানান। তিনি লিখেছেন, “আজ সন্ধ্যার পর ওডেসার বন্দর অবকাঠামোকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়েছেন এবং আরও ১৫ জন আহত হয়েছেন।” ওডেসা শহরটি ইউক্রেনের প্রধান বন্দরশহর এবং কৃষ্ণসাগরের তীরবর্তী অবস্থান করছে। এখানে মোট তিনটি বন্দর রয়েছে, যা দিয়ে ইউরোপসহ বিশ্বের অন্যান্য দেশে শস্য ও বিভিন্ন সামগ্রী রপ্তানি করা হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে […] - [ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় কিনছে ৮৫০ কামিকাজি ড্রোন](https://asianpostus.com/archives/6382): আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং বিশেষ বাহিনীর ব্যবহারের জন্য ৮৫০টি কামিকাজি ড্রোন কেনার পরিকল্পনা করেছে। এই প্রকল্পের জন্য বাজেট ধরা হয়েছে ২ হাজার কোটি রুপি। মন্ত্রালয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, সেনাবাহিনী কর্তৃক প্রস্তাবিত ড্রোন ক্রয়ের পরিকল্পনা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চলতি ডিসেম্বরের শেষ সপ্তাহে মন্ত্রণালয়ের অধীন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল বৈঠক করার কথা রয়েছে। সেই বৈঠকে ড্রোন কেনার বিষয়ে চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হলে ক্রয় প্রক্রিয়া শুরু হবে। ভারতের সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, গত মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ অভিযানে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে সামরিক ড্রোন ব্যবহার করা হয়। ওই কর্মকর্তা জানান, […] - [গাজায় বিয়ের আসরে আইডিএফের হামলা, নিহত ৬](https://asianpostus.com/archives/6377): আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার প্রধান শহর গাজা সিটিতে একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, এই হামলা শুক্রবার তুফাহ এলাকায় ঘটে। যুদ্ধের কারণে আশ্রয়হীন হওয়া কয়েকটি পরিবারের সদস্যরা স্থানীয় একটি স্কুলের দোতলায় আয়োজন করা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হঠাৎ সেখানে আইডিএফ বোমা ফেলে। হামলার কারণ সম্পর্কে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী। ২০২৩ সালের ৭ অক্টোবর, গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাস ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালানোর পর আইডিএফ গাজায় সামরিক অভিযান শুরু করে। টানা দুই বছর ধরে […] - [আসামে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু](https://asianpostus.com/archives/6375): আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় এক শাবকসহ সাতটি হাতির মৃত্যু হয়েছে। ঘটনায় আরও একটি হাতি আহত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ২টা ১৭ মিনিটে হোজাই জেলায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, দুর্ঘটনাকালে ট্রেনটি সাইরাং জেলা থেকে নয়াদিল্লির দিকে যাচ্ছিল। রাতের অন্ধকারে লামডিং ডিভিশনের যমুনামুখ-কামপুর সেকশনে বুনো হাতির একটি পাল লাইনে চলে আসে। স্থানীয়দের দাবি, ওই পালে কমপক্ষে ১১ থেকে ১২টি হাতি ছিল। দুর্ঘটনাস্থলটি আসামের রাজধানী গুয়াহাটি থেকে ১২৬ কিলোমিটার দূরে অবস্থিত। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিন এবং পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায়। যাত্রীদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য রেল কর্তৃপক্ষ […] - [ইমরান খান-বুশরাকে ১৭ বছর কারাবাসের সাজা](https://asianpostus.com/archives/6372): আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে তোশাখানা মামলায় ১৭ বছর কারাবাসের সাজা দিয়েছে আদালত। শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানী ইসলামাবাদের জবাবদিহিতা আদালতের (অ্যাকাউন্টিবিলিটি কোর্ট) স্পেশাল জজ শাহরুখ আরজুমান্দ এই রায় ঘোষণা করেন। তোশাখানা মামলা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কর্মকর্তাদের বিভিন্ন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সরকারি কর্মকর্তাদের কাছ থেকে প্রাপ্ত উপহার সম্পর্কিত প্রতারণার অভিযোগের ভিত্তিতে দায়ের করা হয়েছিল। আদালতের রায়ে ইমরান খান ও বুশরা বিবিকে প্রত্যেককে ১ কোটি ৬৪ লাখ পাকিস্তানি রুপি জরিমানাও দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে আস্থা ভোটে পরাজিত হয়ে ক্ষমতা হারানোর প্রায় দেড় বছর পর, ২০২৩ সালের আগস্টে ইমরান খানকে […] - [শহীদ ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথের শোক](https://asianpostus.com/archives/6369): আন্তর্জাতিক ডেস্কঃ জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে কমনওয়েলথ শোক প্রকাশ করেছে। শনিবার (২০ ডিসেম্বর) সংস্থার মহাসচিব শির্লে বোচওয়ে এক বিবৃতিতে তাঁর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কমনওয়েলথের মহাসচিব বলেন, “শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমি বাংলাদেশের সাধারণ মানুষের শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ঢাকা ও দেশের অন্যান্য স্থানে সাম্প্রতিক সহিংসতার পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।” তিনি আরও বলেন, “আমি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং গণমাধ্যমকর্মীসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। […] - [রজবের চাঁদ দেখা গেলে দুই মাসে শুরু রমজান](https://asianpostus.com/archives/6366): আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্য ও বেশিরভাগ ইসলামিক দেশে আজ (২০ ডিসেম্বর) আরবি বর্ষপঞ্জিকার সপ্তম মাস রজবের অর্ধচন্দ্র দেখা হবে। যদি রজবের চাঁদ দেখা যায়, তবে পবিত্র রমজান মাস শুরু হতে মাত্র দুই মাস বাকি থাকবে। আরবি বর্ষপঞ্জিকার চারটি পবিত্র মাসের একটি হলো রজব। এই মাসের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ রজব শুরু হওয়া মানেই রমজানের অপেক্ষার সূচনা। রজবের পর আসে শা’বান মাস। শা’বান শেষ হলে শুরু হয় মহিমান্বিত রমজান মাস। রজব মাসের শুরু এবং দীর্ঘতা চাঁদ দেখে নির্ধারিত হয়। মাসটি সাধারণত ২৯ বা ৩০ দিনের হয়। যদি রজব ২৯ দিনের হয় এবং শা’বান ৩০ দিনের হয়, তবে রমজান শুরু হতে মোট ৬০ […] - [ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে মৃত্যুদণ্ড কার্যকর](https://asianpostus.com/archives/6363): আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের এক ব্যক্তি ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে মৃত্যুদণ্ড ভোগ করেছেন। শনিবার (২০ ডিসেম্বর) দেশটির বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান নিউজ এজেন্সি এ তথ্য জানায়। ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তি ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তি এবং ইরানি বিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে দোষী সাব্যস্ত হন। ইসরায়েলের সঙ্গে কয়েক দশক ধরে চলমান ছায়াযুদ্ধে ইরান বহু ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে, যারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত এবং ইরানের ভেতরে তাদের কার্যক্রমে সহায়তা করেছিল। নরওয়ের অসলোভিত্তিক মানবাধিকার সংগঠন ‘ইরান হিউম্যান রাইটস’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, নিহত ব্যক্তির নাম আকিল কেশাভারজ। ২৭ বছর বয়সি এই স্থাপত্যবিদ্যা শিক্ষার্থীকে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সংগঠনটির দাবি, […] - [সন্ধ্যায় দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা](https://asianpostus.com/archives/6360): অনলাইন রিপোর্টারঃ জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছাবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শহীদ ওসমান হাদির মরদেহ ঢাকায় আনা হবে। সিঙ্গাপুরের স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানানো হয়েছে। মরদেহ দেশে আনার আগে শুক্রবার সকাল ১০টায় সিঙ্গাপুরের ঐতিহাসিক দ্য আঙ্গুলিয়া মসজিদে শহীদ […] - [প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগ](https://asianpostus.com/archives/6356): অনলাইন ডেস্কঃ রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দেশের শীর্ষস্থানীয় দুই সংবাদমাধ্যম দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার ভবনে ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে কয়েকশ বিক্ষুব্ধ জনতা এই হামলা চালায়। ঘটনায় পুরো এলাকা আতঙ্কে স্তব্ধ হয়ে পড়ে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ জনতা প্রথমে কারওয়ান বাজারের সিএ ভবনে অবস্থিত প্রথম আলো কার্যালয়ের দিকে অগ্রসর হয়। একপর্যায়ে তারা ভবনের মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হামলাকারীরা ভবনের বিভিন্ন তলায় ঢুকে আসবাবপত্র, কম্পিউটার ও গুরুত্বপূর্ণ নথিপত্র জানালা দিয়ে নিচে ফেলে দেয়। পরে […] - [গাজায় সেনা পাঠাতে পাকিস্তানকে চাপ যুক্তরাষ্ট্রের](https://asianpostus.com/archives/6350): আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক বাহিনীর অংশ হিসেবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সেনা পাঠাতে পাকিস্তানকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী গাজার নিরাপত্তার দায়িত্ব নেবে একটি আন্তর্জাতিক বাহিনী। যেখানে মূলত মুসলিম দেশের সেনারা থাকবেন।   তবে যুক্তরাষ্ট্রের এ চাপের কারণে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনীর। কারণ গাজায় আন্তর্জাতিক যে বাহিনী যাবে সেটি হামাসের জায়গায় দায়িত্ব পালন করবে। আর এই দায়িত্ব পালনের সময় যদি কোনো ভুল হয় বা হামাসের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ হয়; তাহলে নিজ দেশে সমালোচনার মুখে পড়বেন মুনীর।     শুধু তিনি নয়, যেসব দেশই সেনা পাঠাবে তাদের […] - [ফের দলের প্রধান নির্বাচিত হলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলি](https://asianpostus.com/archives/6347): আন্তর্জাতিক ডেস্কঃ নিজ রাজনৈতিক দলের সদস্যদের ভোটাভুটিতে আবারও দলের প্রধান নির্বাচিত হয়েছেন জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। বৃহস্পতিবার দলটির সদস্যরা তাকে দলের নেতৃত্বে বহাল রাখার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। এর ফলে আগামী বছর অনুষ্ঠেয় দেশটির জাতীয় নির্বাচনে দলের প্রস্তুতির তত্ত্বাবধান করবেন তিনি। নেপালের কমিউনিস্ট পার্টি ইউনিফায়েড মার্কসিস্ট-লেনিনিস্টের (সিপিএন-ইউএমএল) সদস্যরা রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত দুই দিনের সাধারণ সম্মেলনে ভোটাভুটির মাধ্যমে দলীয় প্রধান নির্বাচন করেছেন। এতে দলের সদস্যদের ভোটে ভূমিধস জয় পেয়েছেন অলি। গত বছরের সেপ্টেম্বরে জেন-জি নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের পর ৭৩ বছর বয়সী এই অভিজ্ঞ রাজনীতিক দলির প্রধান নির্বাচিত হলেন। ওই আন্দোলনের মুখে অলির সরকারের পতন ঘটে এবং তিনি প্রধানমন্ত্রীর […] - [কম্বোডিয়ার ক্যাসিনো হাবে থাইল্যান্ডের হামলা](https://asianpostus.com/archives/6344): আন্তর্জাতিক ডেস্কঃ কম্বোডিয়ার পোইপেট শহরের ক্যাসেনা হাবে বোমাবর্ষণ করেছে থাইল্যান্ড। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এ হামলার ঘটনা ঘটে। শহরটি থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তের মধ্যে একটি বড় ক্রসিং পয়েন্টও। গত কয়েকদিন ধরেই থাইল্যান্ড-কম্বোডিয়া হামলা পাল্টা হামলা চালাচ্ছে। যা থামার কোনো লক্ষণই এখন দেখা যাচ্ছে না। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ সকাল ১১টার দিকে পোইপেটে দুটি বোমা ফেলেছে থাই সেনারা। এতে টার্গেট করা হয়েছে ক্যাসিনো হাবকে। এই এলাকাটি সাধারণত থাই জুয়ারিদের পদচারণায় মুখরিত থাকে। নতুন এ হামলার ব্যাপারে থাইল্যান্ড কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। - [সৌদি সীমান্তে অস্ত্রসস্ত্র নিয়ে জড়ো হচ্ছে ২০ হাজার যোদ্ধা](https://asianpostus.com/archives/6341): আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের সীমান্ত এলাকায় অস্ত্রসস্ত্র নিয়ে জড়ো হচ্ছে ২০ হাজার সশস্ত্র যোদ্ধা। তারা ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাতের সমর্থনপুষ্ট ‘সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি)’ যোদ্ধাদের ওপর হামলা চালাতে পারে। এসটিসি গত মাসে ইয়েমেনের তেলসমৃদ্ধ হাদরামাউত প্রদেশের বিভিন্ন ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ১৯৯০ সালের আগে ইয়েমেন— উত্তর ইয়েমেন ও দক্ষিণ ইয়েমেন নামে আলাদা দুটি দেশ ছিল। এসটিসি এখন ইয়েমেনকে আবারও দুইভাগে বিভক্ত করতে চায়।   সংযুক্ত আরব আমিরাতের সমর্থিত এসটিসিকে ইতিমধ্যে সতর্কতা দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে, সৌদি আরবের বিমানবাহিনী তাদের ওপর সরাসরি হামলা চালাতে পারে। অপরদিকে এসটিসিকে স্থলে প্রতিহত করতে সৌদির সীমান্তবর্তী আল-ওয়াদিয়াহ এবং আল-আবর এলাকায় জড়ো হচ্ছে ‘ন্যাশনাল […] - [মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে এ মুহূর্তে সবচেয়ে চ্যালেঞ্জের মুখে ভারত](https://asianpostus.com/archives/6338): আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর ভারতের জন্য ‘কৌশলগত সবচেয়ে চ্যালেঞ্জিং’ মুহূর্ত বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি কমিটি। তবে এটি কোনো বিশৃঙ্খল পরিস্থিতিতে রূপ নেবে না। কিন্তু ভারতকে এ পরিস্থিতি মোকাবিলায় সতর্ক হতে হবে। নয়ত ঢাকায় নয়াদিল্লির গুরুত্ব কমে যাবে বলে সতর্কতা দিয়েছে এ কমিটি। সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, কংগ্রেস এমপি শশি থারুরের নেতৃত্বাধীন পার্লামেন্টারি কমিটি এমন সতর্কতা দিয়েছে। ‘বাংলাদেশ-ভারতের ভবিষ্যত সম্পর্ক’ এই শিরোনামে তৈরি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। পার্লামেন্টারি কমিটি বাংলাদেশ নিয়ে ভারত সরকারকে বেশ কয়েকটি বিষয়ে সুপারিশ করেছে। তারা দাবি করেছে, ইসলামিক শক্তির উত্থান, চীন ও পাকিস্তানের প্রভাব […] - [জীবন্ত হাতি পুড়িয়ে হত্যা, শ্রীলঙ্কায় গ্রেপ্তার ৩](https://asianpostus.com/archives/6334): আন্তর্জাতিক ডেস্কঃ ভাইরাল এক ভিডিওতে একটি বন্য হাতিকে জীবন্ত আগুনে পুড়িয়ে হত্যার দৃশ্য দেখা যাওয়ার পর প্রাণীর প্রতি নিষ্ঠুরতার অভিযোগে শ্রীলঙ্কার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার দেশটির রাজধানী কলম্বো থেকে দূরের এক শহর থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শ্রীলঙ্কার পুলিশ বলেছে, জীবন্ত হাতি পুড়িয়ে হত্যার ঘটনায় রাজধানী কলম্বো থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৫ মাইল) উত্তর-মধ্যাঞ্চলীয় জেলা অনুরাধাপুরা থেকে ৪২ থেকে ৫০ বছর বয়সী তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। হাতি পুড়িয়ে হত্যার এই ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি সন্দেহভাজনদের আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত পুলিশি রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দেশটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়ার […] - [১০ বছরের রেকর্ডভাঙা মৃত্যু দেখল পাকিস্তান](https://asianpostus.com/archives/6330): আন্তর্জাতিক ডেস্ক পাকিস্তানে চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত সন্ত্রাসী হামলার শিকার হয়ে অন্তত ৩ হাজার ৮২২ জন নিহত হয়েছেন। ২০১৫ সালের পর এটি পাকিস্তানে এক বছরে সর্বোচ্চ নিহতের ঘটনা। দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবাদ পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা সাউথ এশিয়া টেরোরিজম পোর্টাল (এসএটিপি) বুধবার এক প্রতিবেদনে ২০১৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাকিস্তানে সন্ত্রাসবাদের পরিসংখ্যান প্রকাশ করেছে। প্রতিবেদনে দেখা যায়, ২০১৫ সালের তুলনায় ২০২৫ সালে সন্ত্রাসী হামলার শিকার হয়ে নিহতের সংখ্যা ৭০.৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানের ইতিহাসে এক বছরে সবচেয়ে বেশি সন্ত্রাসী মৃত্যু হয়েছিল ২০১৪ সালে। ওই বছর খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে টিটিপি (তেহরিক-ই তালেবান পাকিস্তান) গোষ্ঠীর হামলায় […] - [১২ কোটি খরচে অভিনেত্রীর মতো চেহারা করে বিপদে তরুণী](https://asianpostus.com/archives/6325): আন্তর্জাতিক ডেস্কঃ বিখ্যাত অভিনেত্রী ফেন বিংবিংয়ের চেহারার মতো নিজের চেহারা করতে প্রায় ৮ মিলিয়ন ইউয়ান খরচ করেছেন চীনা তরুণী হি চেংসি। যা বাংলাদেশি অর্থে ১২ কোটি টাকার সমান। তবে অভিনেত্রীর মতো চেহারা করে বিপদে পড়েছেন তিনি। কারণ ওই অভিনেত্রীর খ্যাতিতে ভাটা পড়েছে। এতে করে সার্জারি করে চেহারা বদলে ফেলা এই তরুণীকে নিজের জীবনে পরিবর্তন আনতে হয়েছে। তিনি ওই নায়িকার ‘লাইফ স্টাইলের’ প্রতি এতটাই আসক্ত ছিলেন যে, নিজের বয়ফ্রেন্ডের চেহারাও সার্জারি করে ওই নায়িকার বয়ফ্রেন্ডের চেহারার মতো করিয়েছেন তিনি। সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট সোমবার (১৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই তরুণী সংবাদমাধ্যমটিকে বলেছেন, “আমি ফেনের মতো হতে চেয়েছিলাম।” […] - [হয়তো জানতেও পারবো না, মা কবে মারা গেছেন: সু চির ছেলে কিম](https://asianpostus.com/archives/6322): আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের কারাবন্দী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির শারীরিক অবস্থার অবনতি এবং তাকে নিয়ে তথ্য না পাওয়ার অভিযোগ করেছেন তার ছেলে কিম আরিস। মিয়ানমারের এই নেত্রীর বন্দিদশা ও শারীরিক অসুস্থতা নিয়ে আশঙ্কা করে কিম আরিস বলেছেন, তিনি হয়তো জানতেই পারবেন না, তার মা কবে মারা গেছেন। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে অং সান সু চিকে নিয়ে এমন আশঙ্কা প্রকাশ করেছেন তার ছেলে কিম আরিস। রয়টার্সকে তিনি বলেছেন, ৮০ বছর বয়সী মায়ের সঙ্গে তিনি বছরের পর বছর ধরে যোগাযোগ করতে পারছেন না। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে সু চি নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তার […] - [সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, হামলার নিন্দা পাকিস্তানের](https://asianpostus.com/archives/6319): আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার দেশ সুদানের কাদুগলিতে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। সোমবার দেশটির পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আবেইয়ে নৃশংস হামলায় জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে (ইউনিসফা) কর্মরত বাংলাদেশি ছয় শান্তিরক্ষীর প্রাণহানি ও কয়েকজন আহত হয়েছেন। শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের ওপর সন্ত্রাসীদের এই হামরার তীব্র নিন্দা জানায় পাকিস্তান। জাতিসংঘ মিশন বলেছে, শনিবার সুদানের দক্ষিণ কোরদোফান অঞ্চলে ড্রোন হামলায় বাংলাদেশি অন্তত ছয়জন জাতিসংঘ শান্তিরক্ষী নিহত হয়েছেন। ঢাকাও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেছেন, এই প্রাণহানির ঘটনায় বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা এবং শোকাহত পরিবারের পাশে […] - [ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা বাদ দেবেন জেলেনস্কি](https://asianpostus.com/archives/6316): আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমারা যদি নিরাপত্তার নিশ্চয়তা দেয় তাহলে সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা বাদ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ২০২২ সালে রাশিয়া পূর্ণমাত্রার হামলা চালানোর আগে থেকেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোতে যোগ দেওয়ার চেষ্টা চালাচ্ছিল ইউক্রেন। যুদ্ধ শুরুর পর এ আকাঙ্খা আরও ত্বরান্বিত হয়। তবে শেষ পর্যন্ত ইউক্রেন এ ইচ্ছা থেকে পিছু হটছে। জার্মানির বার্লিনে যুক্তরাষ্ট্রের দূত এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি। এরপরই শোনা গেলো ন্যাটোতে যোগ দিতে ইউক্রেন আর জোরারোপ করছে না। রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তি করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে গত রোববার তার দূতদের সঙ্গে সরাসরি আলোচনায় বসেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। এতে ট্রাম্পের […] - [এক ঘণ্টার বর্ষণে মরক্কোতে আকস্মিক বন্যা, ২১ জন নিহত](https://asianpostus.com/archives/6313): আন্তর্জাতিক ডেস্কঃ মাত্র এক ঘণ্টার প্রবল ভারী বর্ষণ ও তার জেরে সৃষ্ট আকস্মিক বন্যায় উত্তর আফ্রিকার দেশ মরক্কোর সাফি প্রদেশে ২১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩২ জন। তবে আহতদের বেশিরভাগই হাসপাতালে চিকিৎসাগ্রহণ শেষে ছাড়া পেয়েছেন। এছাড়া বন্যায় ইতোমধ্যে ৭০টি বাড়ি-দোকানপাট আংশিক কিংবা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। গতকাল রোববার ঘটেছে এই ঘটনা। রাজধানী রাবাত থেকে সাফি প্রদেশ ৩৩০ কিলোমিটার দূরে অবস্থিত। বন্যা মূলত হয়েছে প্রদেশের প্রধান শহর সাফিতে। এটি একটি পুরোনো এবং পর্যটন শহর। প্রাদেশিক সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, রোববার ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছিল মরক্কোতে। দুপুরের দিকে তা প্রবল বর্ষণে রূপ নেয় এবং এই বর্ষণ স্থায়ী হয় এক […] - [মেসির কলকাতা সফরে বিশৃঙ্খলা, ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী](https://asianpostus.com/archives/6308): আন্তর্জাতিক ডেস্কঃ “মেসিকে একবার চোখের দেখা দেখতে চার হাজার টাকার টিকিট চড়া দামে কিনেছিলাম। মন্ত্রীদের দেখতে কষ্টের পয়সা নষ্ট করিনি,” কথাগুলো বলছিলেন ফুটবলপ্রেমী প্রদীপ ধর। লিওনেল মেসির অসংখ্য অনুগারীর মধ্যে যারা শনিবার সকাল হতে না হতেই কলকাতার যুবভারতী স্টেডিয়ামের বাইরে জড়ো হয়েছিলেন পূর্বনির্ধারিত ‘জি.ও.এ.টি. ইন্ডিয়া ট্যুর’—সফরে তাকে এক ঝলক ঝলক দেখার জন্য, তাদের মধ্যে তিনিও রয়েছেন। মেসি তার কাছে ‘ঈশ্বর দর্শনের সমান’ জানিয়ে তিনি বিবিসি বাংলাকে বলেন, “খড়্গপুর থেকে কাল গভীর রাতে এসে স্টেশনে কাটিয়েছি। টিকিটের টাকা কষ্ট করে জোগাড় করেছিলাম শুধুমাত্র ঈশ্বরকে একবার দেখব বলে!” একই অভিজ্ঞতা হয়েছে যুবভারতী স্টেডিয়ামে আসা হাজার হাজার দর্শকের। বেস প্রাইসের চেয়ে অনেক বেশি […] - [রাশিয়ার ২ হাজার ৪৬০ কোটি ডলার আটকে দিচ্ছে ইইউ](https://asianpostus.com/archives/6305): আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপের বিভিন্ন ব্যাংকে গচ্ছিত রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ২ হাজার ৪৬০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ ও সম্পদ অনির্দিষ্টকালের জন্য ফ্রিজ করছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গত শুক্রবার ব্রাসেলসে ইইউ’র সদস্যরাষ্ট্রগুলোর বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। ইইউ’র কর্মকর্তারা জানিয়েছেন, ফ্রিজ করা এই অর্থ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পুনর্গঠন এবং রাশিয়ার সম্ভাব্য হামলা থেকে সুরক্ষা নিশ্চিত করতে ব্যয় করা হবে। আগামী ২০২৬ ও ২০২৭ সালে ইউক্রেনের জাতীয় বাজেটে সহায়াতাও দেওয়া হবে এই অর্থ থেকে। ইইউ’র সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ এবং ২০২৭ সালে ইউক্রেনকে বাজেট সহায়তা হিসেবে এই ফ্রিজ করা অর্থ থেকে ১ হাজার ৬০০ কোটি ডলার ঋণ […] - [পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সেনা অভিযান, ১৩ সন্ত্রাসী নিহত](https://asianpostus.com/archives/6302): আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার বান্নু এবং মোহমান্দ জেলায় পরিচালিত পৃথক দুই অভিযানে নিহত হয়েছে ১৩ জন সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের সবাই দেশটির কট্টর ইসলামপন্থি নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান (টিটিপি) এবং এর বিভিন্ন মিত্রগোষ্ঠীর সদস্য ছিল। পাকিস্তানি সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর (আইএসপিআর) রোববার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য। নিহতদের ‘ফিৎনা আল-খারিজি’ এবং ‘ভারত-সমর্থিত সন্ত্রাসী’ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, “গোপন সামরিক তথ্যের ভিত্তিতে বান্নু এবং মোহমান্দ জেলায় পৃথক সেনা অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মোহমান্দে ৭ জন এবং বান্নুতে ৬ জন ফিৎনা আল-খারিজি সন্ত্রাসীকে নরকে পাঠিয়েছেন পাকিস্তানি সেনারা।” “দুই জেলায় অভিযান এখনও অব্যাহত আছে। যদি আরও কোনো ভারত […] ## Pages - [আমাদের পরিবার](https://asianpostus.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0) - [ভিডিও গ্যালারি](https://asianpostus.com/%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%93-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf) - [ফটো গ্যালারি](https://asianpostus.com/%e0%a6%ab%e0%a6%9f%e0%a7%8b-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf) - [Privacy Policy](https://asianpostus.com/privacy-policy): Who we are Suggested text: Our website address is: https://asianpostus.com. Comments Suggested text: When visitors leave comments on the site we collect the data shown in the comments form, and also the visitor’s IP address and browser user agent string to help spam detection. An anonymized string created from your email address (also called a hash) may be provided to the Gravatar service to see if you are using it. The Gravatar service privacy policy is available here: https://automattic.com/privacy/. After approval of your comment, your profile picture is visible to the public in the context of your comment. Media Suggested […] [comment]: # (Generated by Hostinger Tools Plugin)